দুই মেয়েকে সঙ্গে নিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির

Share:

নিজস্ব প্রতিনিধি : দুই মেয়েকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও ওই তিন জনকে বাঁচাতে পারেননি। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বাহোদাপুর এলাকায় দুই মেয়েকে নিয়ে থাকতেন বিজয় গুপ্তা (৪৫)। জানা গিয়েছে, বুধবার রাত তিনটে নাগাদ আচমকাই তিন তলা বাড়িতে আগুন লাগে। তিন জনেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রান্নাঘর থেকেই আগুন লেগেছে। আগুন লেগে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাড়ি। আশেপাশের বাসিন্দারা কালো ধোঁয়া বেরোতে দেখে পুলিশ ও দমকল কর্মীদের খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মী ঘটনাস্থলে পৌঁছোয়। গোটা বাড়িতে আগুন লেগে যাওয়ায় দমকলকর্মীদের উদ্ধার করতে অসুবিধার মধ্যে পড়তে হয়। আগুনে ঝলসে দমবন্ধ হয়ে মৃত্যু হয় বিজয় গুপ্তা ও তাঁর দুই মেয়ে অনসিকা ও ইয়াসিকার। দমকলকারীরা যখন তিন জনকে উদ্ধার করে, তখন সেই তিন জনেরই মৃত্যু হয়েছে। বুধবার মাঝ রাতে যখন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, তখন বাড়িতে ছিলেন না বিজয়বাবুর স্ত্রী ও তাঁর ছেলে। এরা দুজনেই বিজয়বাবুর শ্বশুর বাড়িতে ছিলেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রান্নাঘরে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল, তা বের করার চেষ্টা চলছে।

 

 

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন