২ নাবালিকা মেয়েকে দিনের পর দিন যৌন নির্যাতন, ‘অসুর’ বাবার ৬ বছরের জেল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিজেরই ঔরসজাত দুই নাবালিকা কন্যার উপরে দিনের পর দিন যৌন নির্যাতন চালানোর অপরাধে ‘নরপিশাচ’ বাবাকে ৬ বছরের জেলের সাজা শোনাল আদালত। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) ওই রায় দিতে গিয়ে বিচারক বলেছেন ‘দুই নির্যাতিতার যন্ত্রণা কোনও ওজন যন্ত্রেই মাপা সম্ভব নয়। যার হাতে তাদের সুরক্ষিত থাকা, তিনিই ভক্ষকের ভূমিকায়। এটা চরম লজ্জার।’

আদালত সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তি মুম্বইয়ের বাইকুল্লার বাসিন্দা। ২০২০ সালের জুন মাস থেকেই নিজের ১৬ এবং ১৭ বছর বয়সী দুই কিশোরী কন্যাকে যৌন নির্যাতন শুরু করেন তিনি। জোর করে যৌন মিলনেও বাধ্য করেন। বাবার যৌন লালসার অত্যাচারে জর্জরিত হয়ে দুই নাবালিকা গোটা বিষয়টি মাকে জানায়। স্বামীর এমন অপরাধের বিরুদ্ধে গর্জে ওঠেন নির্যাতিতাদের মা। বাইকুল্লা থানায় স্বামীর কুকীর্তি নিয়ে নালিশ ঠোকেন। তদন্তে নেমে পুলিশ নরপিশাচ বাবাকে গ্রেফতার করে।

মুম্বইয়ের পকসো আদালতের বিচারক প্রিয়া বাঙ্কেরের এজলাসে তিন বছরের বেশি সময় ধরে চলে মামলা। মঙ্গলবার রায় দিতে গিয়ে বাবার হাতে দুই নাবালিকা কন্যার নির্যাতনের ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করে বিচারক বলেন ‘নিজেরই প্রিয়জনের হাতে এমন লাঞ্ছনা দুই কিশোরীর কাছে তীব্র মানসিক যন্ত্রণা। এর পরে আর কোনও পুরুষ মানুষকেই বিশ্বাস করতে পারবে না তারা। দুই নির্যাতিতা যে যন্ত্রণা ভোগ করেছে, তা কোনও যন্ত্রেই পরিমাপ করা সম্ভব নয়। একই ছাদের তলায় থাকার পূর্ণ সুযোগ নিয়েছে আসামি।’ এর পরেই গুণধর বাবাকে ছয় বছরের জেলের সাজা শোনান বিচারক।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার