টিপ-শাড়ি পরে রূপান্তরকামীর বেশে ফ্ল্যাটে ঢুকে বিমানসেবিকাকে ধর্ষণ! গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রূপান্তরকামীর বেশ ধরে আবাসনে ঢুকে বিমানসেবিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে । অভিযোগ দায়েরের মাত্র চার ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিমানসেবিকার স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাঁকে সুস্থ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্ত যুবক। সেই সূত্রেই বিমানসেবিকার ফ্ল্যাটে পৌঁছয় সে। যাতে নিরাপত্তারক্ষীর সন্দেহ না হয়, সে জন্য শাড়ি ও টিপ পরে রূপান্তরকামীর বেশ নেয় অভিযুক্ত। আবাসনের নিরাপত্তারক্ষীকেও সে বিষয়টি বিশ্বাস করাতে সক্ষম হয়। তদন্তকারীদের দাবি, এই সুযোগেই আবাসনের ভিতরে ঢুকে পড়ে অভিযুক্ত। চার তলায় পৌঁছলেও প্রথমে কোন ফ্ল্যাটে বিমানসেবিকা থাকেন, তা নিশ্চিতভাবে জানত না সে। কয়েকটি দরজায় ঘোরাঘুরির পর অবশেষে বিমানসেবিকার ফ্ল্যাটের সন্ধান পায়। দরজা খোলার পর কোনও সন্দেহ না হওয়ায় ভিতরে ঢুকে পড়ে অভিযুক্ত। সেই সময় ফ্ল্যাটে একাই ছিলেন বিমানসেবিকা।

আরও পড়ুনঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও ২০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! পলাতক অভিযুক্ত

অভিযোগ, এর পর বিমানসেবিকার মাথায় জল এবং তার সঙ্গে মেশানো কোনও তরল পদার্থ ছিটিয়ে দেয় ওই যুবক। কিছুক্ষণের মধ্যেই তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। সেই সুযোগে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনার দিন রাতেই থানায় অভিযোগ দায়ের করেন বিমানসেবিকা। এরপর তদন্তে নামে পুলিশ। পওয়াই থেকে কলবা পর্যন্ত প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজের সূত্র ধরেই অভিযুক্তকে শনাক্ত করেন তদন্তকারীরা। পরে কলবা এলাকার একটি বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত চলছে।

ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়নি ৯ আবাসিকের, ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল গান্ধি

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

গরম ভাতে অমৃত! চটপট বানিয়ে নিন ইলিশের লেজা ভর্তা

সরকারি হাসপাতালে নার্সের উপর হামলা, চড় মেরে পালাল যুবক, CCTV-তে ধরা পড়ল ভয়ানক দৃশ্য

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

যৌতুকে মেলেনি স্করপিও, স্ত্রী ও শিশুপুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা ঘাতক স্বামীর

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩