অনলাইন জুয়ার পাল্লায় পড়ে মায়ের ক্যান্সার চিকিৎসার অর্থ খুঁইয়ে আত্মঘাতী যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বিনা পরিশ্রমে রাতারাতি ধনী হতে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন ২৮ বছরের আকাশ। ধনী হওয়া তো দূরের কথা, উল্টে মায়ের ক্যান্সার চিকি‍ৎসার জন্য রাখা অর্থ খুঁইয়ে নিঃস্ব হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত মানসিক চাপ সামলাতে নিজের জীবনকেই শেষ করে দেওয়ার মতো সর্বনাশা সিদ্ধান্ত নিল। নিজে মরে পথে বসিয়ে গেল অসুস্থ মা আর ভাইকে। আকাশের আত্মহত্যার খবরে এলাকায শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২১ ডিসেম্বর) পুলিশ জানিয়েছে, আত্মঘাতী আকাশ একটি ক্যাটারিং সংস্থার ডেলিভারি এজেন্ট হিসাবে কাজ করত। কয়েক বছর আগে বাবা মারা যাওয়ার পরে ক্যান্সার আক্রান্ত মা ও ভাইকে নিয়েই চলছিল সংসার। করোনাভাইরাসের দাপটের সময় বাড়িতে বসে থাকার সময় অনলাইন জুয়া খেলতে শুরু করে। ক্রমশই আসক্ত হয়ে পড়ে আকাশ। আর মায়ের ক্যান্সার চিকি‍ৎসার জন্য জমিয়ে রাখা অর্থ দিয়ে জুয়া খেলতে গিয়ে সর্বসান্ত হয়ে পড়ে।

সম্প্রতি আকাশের মা’র নজরে আসে তাঁর চিকি‍ৎসার জন্য ৩০ হাজার টাকা উধাও। কোথায় গেল গচ্ছিত টাকা তা জানতে চাইলে আকাশ স্বীকার করে অনলাইন জুয়া খেলতে গিয়ে ওই টাকা খুঁইয়েছে। ওই কথা জানতে পারার পরেই গুণধর ছেলেকে বকাঝকা করেন আকাশের মা। ভাইয়ের কাছেও কথা শুনতে হয়। লজ্জায় গতকাল শুক্রবার আচমকাই বাড়ি থেকে বেরিয়ে যায় আকাশ। কিন্তু সারারাত বাড়ি ফেরেনি। শনিবার সকাল থেকে মা ও ভাই এবং পড়শিরা আকাশের খোঁজখবর শুরু করে। আর তখনই বাড়ির ছাদে উদ্ধার হয় আকাশের নিথর দেহ। ইতিমধ্যেই কোট্টুপুরম থানার পক্ষ থেকে আকাশের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ