৬ মাসের গর্ভবতী স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে খুন গুণধর স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্তঃসত্ত্বা  স্ত্রীকে পুড়িয়ে  খুন করল স্বামী। এমন মর্মান্তিক ঘটনা ঘটল পাঞ্জাবের অমৃতসরে। এই হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছে স্বামী। পুলিশ জানিয়েছে, শুক্রবার ওই দম্পতির মধ্যে তুমুল ঝগড়া হয়। তারপর  অন্তঃসত্ত্বা  স্ত্রী পিঙ্কিকে বিছানার সঙ্গে  বেঁধে দিয়ে গায়ে আগুন দিয়ে দেয় স্বামী।

এই ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ২৩-এর পিঙ্কির। ঘাতক যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত যুবকের হলেন  সুখদেব।  তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ  জানিয়েছেন,” সুখদেব এবং পিঙ্কির মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। প্রায় তাদের মধ্যে অশান্তি হত। তবে শুক্রবার রাতে তাদের ঝগড়া চরম পর্যায় পৌঁছালে স্ত্রীর আগে আগুন লাগিয়ে দিয়ে খুন করে স্বামী সুখদেব।“

উল্লেখ্য,  এই হত্যাকাণ্ডের সময় তার স্ত্রী পিঙ্কি ছয় মাসের গর্ভবতী ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ।  তবে ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত সুখদেব। ইতিমধ্যে অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়ে গিয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এই ঘটনার পর জাতীয় মহিলা কমিশন পাঞ্জাব পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। টুইট করে মহিলা কমিশনের তরফে জানান হয়েছে, “অমৃতসরে এক ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিয়ে খুন করেছে। এই ভয়ঙ্কর ঘটনায় আমরা  মর্মাহত। পাঞ্জাবের ডিজিপিকে অপরাধীকে গ্রেপ্তার এবং তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।“

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা