গুরুগ্রামে হাসপাতালের ভেন্টিলেশনে থাকা বিমানসেবিকাকে ধর্ষণে অভিযুক্ত পুলিশের জালে

Share:

নিজস্ব প্রতিনিধি: চার দিন ধরে ৮০০ সিসি ক্যামেরার ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখে অবশেষে গুরুগ্রামের হাসপাতালের আইসিইউতে থাকা বিমানসেবিকাকে যৌন হেনস্থায় জড়িত পাষণ্ডকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৮ এপ্রিল) গুরুগ্রামের এক গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত দীপককে। তার আদত বাড়ি বিহারের মুজফফরপুরের বাদাউলিতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ এপ্রিল গুরুগ্রামের একটি হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটার পর অসুস্থ বোধ করেন বছর ছেচল্লিশের ওই বিমানসেবিকা। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গত ১৩ এপ্রিল বাড়ি ফিরেই স্বামীকে নির্যাতিতা বিমানসেবিকা জানান, হাসপাতালে ভেন্টিলেশনে থাকার সময়েই গত ৬ এপ্রিল তাঁকে ধর্ষণ করেছিল হাসপাতালের এক বা একাধিক কর্মী। স্ত্রীর মুখে ওই কথা শুনে থ মেরে যান বিমানসেবিকার স্বামী। গত সোমবারই সদর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ওই অভিযোগপত্রে তিনি জানান, ‘ভেন্টিলেশনে থাকার সময়ে খানিকটা কোমাচ্ছন্ন ছিলেন। সেই সময়েই তাঁকে ধর্ষণ করা হয়। শাড়ীরিক দুর্বলতা থাকায় প্রতিহত করতে পারেননি তিনি। এমনকি ওই ন্যক্কারজনক ঘটনার সময়ে হাসপাতালের দুই নার্সও উপস্থিত ছিলেন।’ গুরুগ্রামের নামী বেসরকারি হাসপাতালের আইসিইউতে এক অসুস্থ রুগিনীর উপরে এমন পাশবিক ঘটনার কথা শুনে চমকে যান পুলিশ আধিকারিকরাও। ওই নারকীয় ঘটনা নিয়ে গোটা দেশেই তোলপাড় পড়ে যায়। চাপে পড়ে গত মঙ্গলবার ওই ন্যক্কারজনক ঘটনা সংগটিত হওয়ার কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষও।

অভিযোগ পেয়েই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেন পুলিশের শীর্ষ কর্তারা। চারটি দলে ভাগ হয়ে সিটের সদস্যরা হাসপাতাল এবং হাসপাতাল সংলগ্ন এলাকায় লাগানো ৮০০ সিসি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে পরীক্ষা করেন। আর তাতেই তাঁরা নিশ্চিত হন ওই জঘন্য কাণ্ডের পিছনে রয়েছেন হাসপাতালেরই কর্মী দীপক। পাঁচ মাস আগেই টেকনিশিয়ান হিসাবে হাসপাতালে যোগ দিয়েছিলেন তিনি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার