ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ মানিক সাহার

বিপ্লব দেব সভাপতি পদ ছেড়ে দেওয়ার পর মানিক সাহাকে ত্রিপুরা বিজেপির সভাপতি করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মানিক সাহা। রবিবার তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেও নারায়ণ আচার্য। শপথগ্রহণ অনুষ্ঠানটি হয় রাজভবনে।
এদিন সকালে রাজভবনে যাওয়ার আগে টুইট করে মানিক সাহা। নিজের টুইটার হ্যান্ডেলে টুইট, ‘দল সর্বসম্মতিক্রমে আমায় পরিষদীয় নেতা নির্বাচিত করেছে। বিধায়কদের সমর্থন নিয়ে রাজভবনে যাচ্ছি। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করব।’
সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, মুখ্যমন্ত্রী পদে মানিক সাহার নাম প্রস্তাব করেন বিপ্লব দেব। মানিক সাহা বিজ্ঞানের ছাত্র। লখনউ কিং জর্জ মেডিক্যাল কলেজের স্নাতক। একসময়ে তিনি কংগ্রেসে ছিলেন। ২০১৬ সালে যোগদেন বিজেপিতে। দলের সভাপতি ছিলেন। বিপ্লব দেব সভাপতি পদ ছেড়ে দেওয়ার পর মানিক সাহাকে ত্রিপুরা বিজেপির সভাপতি করা হয়।
শনিবার আচমকাই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন বিপ্লব দেব। এই ইস্তফায় চাঞ্চল্য তৈরি হয়। কী কারণে ইস্তফা সে ব্যাপারে দলের তরফ থেকে কিছু বলা হয়নি। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান বিপ্লব দেব।একটি সূত্রে বলা হয়েছে, দলের একাংশ বিপ্লব দেবের ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন। তাদের অভিযোগ, বিপ্লব দেব কাজ করছেন তাঁর মতো করে। দলের সঙ্গে আলোচনা করার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করেন না। তাদের আরও অভিযোগ, এভাবে রাজ্য চালালে বিরোধীশিবিরের রাস্তা আরও প্রশস্ত হবে। তাই, অবিলম্বে মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে দেওয়া দরকার। মনে করা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠের দাবি মেনে মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নেতৃত্ব।

মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

সকালের কফি খেয়ে বুক ধড়ফড় করছে? ৬ লক্ষণ দেখলে সতর্ক হোন

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ