চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মণিপুরে বিজেপি সরকারের উপর থেকে সমর্থন তুলে নিল শরিক দল

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: জাতি হিংসা সামলাতে চরম ব্যর্থ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল বিজেপির জোট শরিক কুকি পিপলস অ্যালায়েন্স (Kuki People’s Alliance)। রবিবার রাতে রাজ্যপাল অনুসূয়া উইকে-কে চিঠি পাঠিয়ে বীরেন সিং সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। মণিপুর বিধানসভায় কুকি পিপলস অ্যালায়েন্সের দুই বিধায়ক রয়েছেন। তবে কেপিএ’র সমর্থন তোলার ফলে খুব একটা সমস্যায় পড়বে না বিজেপি সরকার।

গত ৯৬ দিন ধরে জাতি হিংসার আগুনে পুড়ছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। গত ৩ মে শুরু হয়েছিল কুকি ও মেইতেইদের মধ্যে সংঘর্ষ। এখনও পর্যন্ত দুই জনগোষ্ঠীর সংঘর্ষে প্রায় দুশোর মতো নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। কয়েক হাজার বাড়িঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক লক্ষ মানুষ। হতাহতদের অধিকাংশই কুকি সম্প্রদায়ের। এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে মেইতেইদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আলাদা প্রশাসন গড়ার দাবি তুলেছেন কুকি বিধায়করা। মণিপুরে জাতি হিংসা বন্ধে ব্যর্থ হওয়ায় সুপ্রিম কোর্টে চরম তিরস্কারের মুখে পড়তে হয়েছে রাজ্যের বিজেপি সরকারকে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ উষ্মা প্রকাশ করে বলেছে, ‘মণিপুরের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে।’

এদিন জাতি হিংসা বন্ধে চরম ব্যর্থ এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে রাজ্যপাল অনুসূয়া উইক’কে চিঠি পাঠিয়েছেন কুকি পিপলস অ্যালায়েন্সের প্রধান থংমসাম হাওকিপ। চিঠিতে তিনি লিখেছেন, ‘বর্তমানে রাজ্যে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা পর্যালোচনা করেই বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।’

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ