জ্বলছে বিজেপি শাসিত মণিপুর, হিংসাকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে সেনাবাহিনীর ৫৫ কলম সেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: কার্ফু জারি করে, ইন্টারনেট বন্ধ করেও রাশ টানা যাচ্ছে না বিক্ষোভে। সেনা মোতায়েন করা সত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির আগুন নেভানো যায়নি। তাই এবার কঠোর রাস্তাতেই হাঁটল রাজ্যের বিজেপি সরকার। হিংসা ছড়াতে দেখামাত্রই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর সরকারের ওই নির্দেশ জানার পরেই ক্ষোভের পারদ আরও চড়তে শুরু করেছে। জনরোষের ভয়ে কার্যত গা ঢাকা দিয়ে রয়েছেন মন্ত্রী-বিধায়করা। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের মুখে কুলুপ। নিরীহ নাগরিকরা প্রশ্ন করেছেন, ‘কোথায় গেল ৫৬ ইঙ্ছির ছাতির বড়াই? ডাবল ইঞ্জিন সরকার মানে কী অশান্তির আগুনে জনজীবন বিপর্যস্ত হওয়া?’

মণিপুর হাইকোর্ট সম্প্রতি রাজ্যের মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করার দাবি খতিয়ে দেখডার নির্দেশ দিয়েছে। যদিও দীর্ঘদিন ধরেই মেইতেই সম্প্রদায়ের তফশিলি উপজাতিভুক্ত করার দাবির বিরোধিতা করে আসছে রাজ্যের আদিবাসীরা। ফলে গত কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ চড়ছিল। গতকাল বুধবার রাজ্যের জনজাতি ছায্র ইউনিয়নের মহামিছিল ঘিরে নতুন করে অশান্তি শুরু হয়। বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতেই আট জেলায় কার্ফু জারির পাশাপাশি পাঁচদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্যের বিজেপি সরকার।

কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ফলে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দমাতে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেনাবাহিনীর ৫৫ কলম জওয়ানকে মোতায়েন করা হয়েছেন। র‍্যাফও উড়িয়ে নিয়ে যাওযা হয়েছে। কার্যত অঘোষিত বনধের চেহারা নিয়েই উত্তর-পূর্বের রাজ্যটি। সন্ধ্যায় হিংসা নিয়ন্ত্রণে দেখা মাত্রই গুলির আদেশ দিয়েছে রাজ্য সরকার।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের