চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লি আবগারি কেলেঙ্কারি: সিবিআই চার্জশিটে নাম মণীশ সিসোদিয়ার

নিজস্ব প্রতিনিধি: আবগারি কেলেঙ্কারি মামলায় দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) নাম চার্জশিটে (chargesheet) প্রথমবার উল্লেখ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। মঙ্গলবার সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সেখানে মণীশ সিসোদিয়া ছাড়াও নাম রয়েছে বুচি বাবু (Butchi Babu), ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কবিতা (Kavitha), অর্জুন পান্ডে (Arjun Pandey) এবং আমনদীপ ধলের (Amandeep Dhal)।

সূত্রের খবর, এই মামলায় জড়িত অন্যান্য অভিযুক্তদের ভূমিকা কী তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত চালিয়ে যাবে। উল্লেখ্য দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় এর আগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রায় ৯ ঘন্টা ধরে তাঁকে জেরা করেন গোয়েন্দারা। সিবিআই এর গোয়েন্দারা বিআরএস নেত্রী তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর কন্যা কবিতাকেও জিজ্ঞাসাবাদ করেছেন।

গত ১৬ এপ্রিল দিল্লিতে সিবিআই দফতরে পৌঁছনোর আগে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিস্থলে শ্রদ্ধা জানান দিল্লির মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠক করে অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে নিশানা করে বলেছিলেন, তিনি সততার সঙ্গে জবাব দেবেন কারণ তিনি কোনো অন্যায় করেননি। তাঁর কথায়, ‘বিজেপি ক্ষমতায়, তারা কাউকে পরোয়া করে না। তারা ঔদ্ধত্বের সঙ্গে সবাইকে হুমকি দেয়, তা সে রাজনীতিবিদ, বিচারক বা মিডিয়াই হোক, যে তাদের কথা শুনবে না, তাকে জেলে দেবে।’

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ