মণীশ সিসোদিয়ার ফের দু’দিনের সিবিআইয়ের হেফাজত

দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে তিনদিনের হেফাজতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি দুর্নীতিতে ধৃত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে আরও দু’দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অবশ্য আম আদমি পার্টি নেতাকে তিনদিনের জন্য হেফাজতে চেয়েছিল।

গত রবিবারই দীর্ঘ আট ঘন্টার জেরা শেষে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। সোমবার আদালতে হাজির করা হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি মেনে তাঁকে পাঁচ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক এম কে নাগপাল। হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শনিবার ফের দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে আদালতে পেশ করা হয়। সিবিআইয়ের আইনজীবী আদালতে অভিযোগ করেন, জেরায় তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন না সিসোদিয়া। ফলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে না। তদন্তের স্বার্থে আরও তিন দিন হেফাজতে পাঠানো হোক।

যদিও সিবিআইয়ের আবেদনের বিরোধিতা করেন মণীশের আইনজীবী। তাঁর অভিযোগ, ‘রাজনৈতিক কারণেই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে হেনস্তা করা হচ্ছে। প্রথম থেকেই তদন্তে সহযোগিতা করে আসছেন মণীশ।’ অন্যদিকে দিল্লির সিবিআই আদালতে জামিন চেয়ে যে আর্জি জানিয়েছিলেন সিসোদিয়া সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। হোলির পরের দিন অর্থা‍ৎ ১০ মার্চ ওই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারক। মণ

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ