এই মুহূর্তে




অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ! শীর্ষনেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আরও ৭ মাওবাদী খতম

নিজস্ব প্রতিনিধিঃ মাওবাদী শীর্ষ নেতা হিডমা মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে আরও ৭ মাওবাদীকে খতম করল দেশের নিরাপত্তা বাহিনী। জঙ্গি নিধনে আবারও বড় সফলতা পেল দেশের নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, বুধবার (১৯ নভেম্বর) সকালে অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী জেলার মারেদুমিল্লি এলাকায় ভয়াবহ সংঘর্ষে সাত নকশালকে এনকাউন্টারে খতম করেছে দেশের নিরাপত্তা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন অন্ধ্রের গোয়েন্দা সংস্থার এডিজি মহেশ চন্দ্র লাড্ডা। তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, গতকাল তথা মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে নকশাল নিধনে অভিযান শুরু করেছে দেশের নিরাপত্তা বাহিনী। আর চলমান অভিযানে এখনও পর্যন্ত সাত নকশাল নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এডিজি লাড্ডার মতে, নিহত নকশালদের মধ্যে তিনজন মহিলাও রয়েছেন। তাদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, অস্ত্র এবং প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেছেন যে, নকশালরা ছত্তিশগড় থেকে অন্ধ্রে ক্রমাগত অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

গোয়েন্দা সংস্থাগুলি তাদের কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গতকাল মারেদুমিল্লিতে এক এনকাউন্টারে নকশাল নেতা হিদমা-সহ ছয় নকশালকে খতম করেছিল সেনাবাহিনী। পুলিশ গত কয়েকদিনে একটি বৃহৎ পরিসরে তল্লাশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই এনটিআর, কৃষ্ণা, কাকিনাড়া, কোনাসিমা এবং এলুরু জেলা থেকে ৫০ জন নকশালকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যের ইতিহাসে এই প্রথম কেন্দ্রীয়, রাজ্য, এলাকা কমিটির সদস্য এবং প্লাটুন দলের সদস্যদের এত বড় পরিসরে গ্রেফতার করা হয়েছে।অভিযানের সময় ৪৫টি অস্ত্র, ২৭২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ৭৫০ গ্রাম তার এবং অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এখনও পর্যন্ত খতম একজন মূল নকশালবাদীর পরিচয় পাওয়া গিয়েছে। তার নাম মেটুরি জোগারাও ওরফে শঙ্কর, তিনি শ্রীকাকুলামের বাসিন্দা ছিলেন। পুলিশের মতে, শঙ্কর অন্ধ্র-ওড়িশা সীমান্তে (AOB) এরিয়া কমিটির সদস্য (ACM) হিসেবে কাজ করতেন এবং নকশাল সংগঠনের একজন কারিগরি বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত হতেন। শঙ্কর অস্ত্র তৈরি, যোগাযোগ ব্যবস্থা এবং প্রযুক্তিগত নেটওয়ার্ক পরিচালনার ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন। নিরাপত্তা সংস্থাগুলির মতে, এই ক্যাডার AOB জোনে নকশালদের প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করার জন্য দায়ী ছিল।

এদিকে গতকাল মাওবাদী নেতা মাদভি হিডমাকে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার ত্রি-সংযোগস্থলের কাছে নিকেশ করা হয়েছে। এই মাওবাদী কমান্ডারকে ২৬-টির বেশি নাশকতার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত। অনেকেদিন ধরেই তাঁর খোঁজে চলছিল তল্লাশি। ১৯৮১ সালে সুকমায় জন্মগ্রহণকারী হিডমা পিপলস লিবারেশন গেরিলা আর্মির একটি ব্যাটালিয়নের নেতৃত্ব দিতেন এবং সিপিআই মাওবাদীদের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, কেন্দ্রীয় কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির বাস্তার অঞ্চলের একমাত্র উপজাতি সদস্য ছিলেন। হিডমার মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা। তার স্ত্রী রাজে ওরফে রাজাক্কাও এনকাউন্টারে নিহত হয়েছেন বলে সূত্রে জানা গিয়েছে। হিডমা বেশ কয়েকটি বড় মাওবাদী হামলায় তার ভূমিকার জন্য পরিচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মধ্যে মাওবাদী মুক্ত ভারতের ডাক দিয়েছেন সেই পথেই এই মাওবাদীকে নিকেশের ঘটনা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। অভিযান এখনও চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেসির, মাঠে হাজির রাহুল গান্ধিও

আড়াই লাখ টাকার পোষা ম্যাকাওকে বাঁচানোর চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যবসায়ীর, কী করল পাখি?‌

বামেদের হটিয়ে তিরুঅনন্তপুরম পুরনিগম দখল করল বিজেপি, খুশিতে ডগমগ ‘মোদিভক্ত’ শশী থারুর

যুবভারতী থেকে শিক্ষা, মেসির জন্য বিশেষ নিরাপত্তা মুম্বই পুলিশের

এনডিএ সাংসদদের বিশেষ নৈশভোজ মোদির, বিলাসবহুল খানাপিনার মেনুতে কী ছিল?‌

‘আনমোল বিষ্ণোইকে এক বছর হেফাজতে নিতে পারবে না কোনও রাজ্য পুলিশ’, বেনজির নির্দেশিকা শাহি মন্ত্রকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ