মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের থানের দোম্ভিলির শিল্পতালুকে এক রাসায়নিক কারখানায় বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে চার জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ২৫ জন। আহতদের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। বিস্ফোরণের ঘটনায় খোঁজখবর নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।

এদিন দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ থানের দোম্ভিলি এলাকার মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটি ইউনিটে দফায় দফায় বিস্ফোরণ হয়। যেখানে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, তার চারপাশে রয়েছে আবাসিক এলাকা। ফলে স্বভাবতই এলাকায় আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়। জানা যাচ্ছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার জুড়ে কালো ধোঁয়ায় চারিপাশ ঢেকে যায়। চারপাশে থাকা বিভিন্ন আবাসনের কাঁচ ভেঙে যায়। বিস্ফোরণের জেরে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি শিল্পতালুকের ভিতরও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত এই বিস্ফোরণকাণ্ডে কমরপক্ষে চার জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে ২৫ জন। আহতদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, রাসায়নিক কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছেন মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী উদয় সামন্ত, পূর্ত মন্ত্রী রবীন্দ্র চহ্বন। পাশাপাশি মহারাষ্ট্র ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন ও কল্যাণী-দোম্ভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্তারাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। জানা যাচ্ছে, মোট তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ঘটনাস্থল থেকে ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা যাচ্ছে, বিস্ফোরণের সময় কারখানার ভিতর অনেকেই কাজ করছিলেন। তখনই এই ঘটনাটি ঘটে।

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

দোকানে ঢুকে মদের বোতলে চুমুক, তারপর ঘুম! বানরের কাণ্ডে তাজ্জব সকলে, ভাইরাল ভিডিও

নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে হুমকি, নাম জড়াল মন্ত্রী উমেশ রাইয়ের!

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ

গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ