মোদির ফেরার আভাস মিলতেই তেজী শেয়ারবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদি ফের প্রধানমন্ত্রী হচ্ছেন বুথফেরত সমীক্ষায় এমন আভাস মিলতেই তেজী শেয়ারবাজার। সোমবার সকালে বাজার খুলতেই অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়তে শুরু করেছে নিফটি ও সেনসেক্স। এক সময়ে ৭৬ হাজার ৭৩৮ দশমিক ৮৯ সূচকে পৌঁছে গিয়ে সর্বকালীন রেকর্ড গড়েছিল সেনসেক্স। যদিও পরে খানিকটা সূচক খুঁইয়ে ৭৫,৯৯৯.০২ সূচকে নেমে আসে।

লোকসভার ভোট চলাকালীন কারা সরকার গড়বে এমন সংশয় তৈরি হয়েছিল। যার প্রভাব এসে পড়েছিল শেয়ারবাজারে। বিজেপির পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভবও না হতে পারে এমন সম্ভাবনা দেখা দিতেই ধারাবাহিকভাবে পতন ঘটতে থাকে সেনসেক্স ও নিফটিতে। গত শুক্রবার সপ্তাহের শেষ দিনে বাজার বন্ধের সময়ে ৭৩,৯৬১ দশমিক ৩১ সূচকে দাঁড়িয়েছিল সেনসেক্স। এক সপ্তাহে কয়েক লক্ষ কোটি টাকা খুঁইয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন বিনিয়োগকারীরা। লোকসভা ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত বাজারের এমন অস্থিরতা বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছিলেন বিশেষজ্ঞরা।

গত শনিবার লোকসভা ভোটের শেষ দফা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন গদি মিডিয়ায় সম্প্রচারিত হয় বুথফেরত সমীক্ষা। ওই সমীক্ষায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ’র বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার আভাস দেওয়া হয়। যদিও ওই সমীক্ষাকে ধাপ্পাবাজি হিসাবে আখ্যায়িত করেছেন বিরোধী ইন্ডিয়া জোটের শরিক দলগুলির অধিকাংশ শীর্ষ নেতা। এমনকি রাজনৈতিক পণ্ডিতদের একাংশও জানিয়ে দিয়েছিলেন, সোমবার যাতে ঝিমিয়ে পড়া শেয়ারবাজার ফের চাঙ্গা হয়, তার জন্য বুথফেরত সমীক্ষায় মোদির ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে।

এদিন সকালে আগের দিনের চেয়ে ২,৬০০ সূচক বাড়তি নিয়ে খোলে সেনসেক্স। আর বাজার খোলার সঙ্গে সঙ্গেই অশ্বমেধের গোড়ার মতো ছুটতে থাকে সেনসেক্স ও নিফটি। যদিও সাড়ে দশটার পরে আচমকাই নিচের দিকে নামতে থাকে সূচক। বেলা সাড়ে এগারোটার সময়ে ফের ঊর্ধ্বমুখী হয়ে ৭৬ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে সেনসেক্স।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে