লোকসভায় শূন্যের পরেই ভাইপো আকাশকে ফিরিয়ে আনলেন মায়াবতী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভরাডুবি হয়েছে বিএসপির। ২০১৯ সালের লোকসভা ভোটে যেখানে উত্তরপ্রদেশে ১০টি আসনে জয়ী হয়েছিল বিএসপি।  সেখানেই এবার একটি আসনে জয়লাভ  হয়নি। তাই রবিবার লোকসভা নির্বাচনে ফলাফল বিশ্লেষণ নিয়ে বৈঠকে বসেছিলেন মায়াবতী।  আর সেখানেই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়  ভাইপো আকাশই হবেন  বিএসপি নেত্রীর পরবর্তী রাজনৈতিক উত্তরাধিকারী।

২০২৩ সালে ডিসেম্বর মাসে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী তাঁর ভাইপো  আকাশ আনন্দকে রাজনৈতিক উত্তরসূরি হিসাবে মনোনীত করেছিলেন। তবে আচমকাই লোকসভা নির্বাচনের সময় মে মাসে ভাইপোকে দলের সর্বভারতীয় সমন্বয়কারীর দায়িত্ব থেকে সরিয়ে দেন মায়াবতী। দলের গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য বিএসপির গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আকাশকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এরপর ফের ভাইপোকে উত্তরাধিকার হিসাবে ঘোষণা করলেন বিএসপি সুপ্রিম।

উল্লেখ্য, ২০১৯ সালে মায়াবতীর লোকসভা নির্বাচনের প্রচারের সময় বিশিষ্ট মুখ ছিলেন ভাগ্নে  আকাশ আনন্দ । রাজনৈতিক উত্তরসূরির আগে আকাশ বিএসপি  দলের জাতীয় সমন্বয়ক ছিলেন। মায়াবতী, যিনি সর্বদা পরিবারতান্ত্রিক রাজনীতির বড় সমালোচক ছিলেন। তিনিই আবার ২০১৯ সালে তাঁর ভাইপো  আনন্দ কুমারকে দলের জাতীয় সহ-সভাপতি নিযুক্ত করেছিলেন। বাণিজ্য শাখা নিয়ে  গ্র্যাজুয়েশন পাশ করে আকাশ আনন্দকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে  মায়াবতীর সঙ্গে দেখা গিয়েছিল। এরপর তাঁকেই উত্তরাধিকার বানালেন বিএসপি সুপ্রিম।

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি