পুলিশি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, যোগী সরকারকে আক্রমণ মায়াবতীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে বাতিল হয়েছে পুলিশের নিয়োগ পরীক্ষা। আর তা নিয়েই  সরব হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। উত্তরপ্রদেশে পুলিশ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস  হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে দাবি করেছেন বিএসপি সুপ্রিমো। এদিন পরীক্ষা বাতিল নিয়ে টুইট করলেন মায়াবতী ।

তিনি সোমবার টুইটে লেখেন, ‘উত্তরপ্রদেশে পুলিশ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের বদনাম হয়েছে। শুধু তা নয় উত্তরপ্রদেশের যুব এবং বেকারদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশ কবে এই ধরণের ঘটনা থেকে মুক্ত হবে? সরকারের উচিত এ বিষয়ে নজর দেওয়া।‘ একথায় উত্তরপ্রদেশে প্রশ্ন ফাঁস নিয়ে যোগী সরকারকে দোষারোপ করলেন বিএসপি সুপ্রিম।

তবে এই পরীক্ষা বাতিল নিয়ে শুধু মায়াবতী নয় সরব হয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা তিনি বলেন,’ বিজেপি গরিবদের চাকরি লুট করা হয়েছে। এরফলে দীর্ঘদিন ধরে বাড়ছে  বেকারের সংখ্যা। উত্তরপ্রদেশে ৬০,৪০০ পুলিশ কনস্টেবল পদের জন্য প্রায় ৪৩ লক্ষেরও বেশি প্রার্থী পরীক্ষা দিয়েছেন। ভিড়ে ঠাসা বাস-ট্রেনে করে পরীক্ষা দিতে এসেছিলেন তারা। শনিবার পুলিশ নিয়োগের পরীক্ষা বাতিল করা হয়েছে।  প্রধানমন্ত্রী ও যোগী আদিত্যনাথের মতে উত্তরপ্রদেশ সেরা রাজ্য। তাহলে এই পরীক্ষা বাতিল  কি সুশাসন? এতে গরিবদের সামান্য অর্থ লুণ্ঠিত হচ্ছে।‘ এখান থেকেই স্পষ্ট যে যোগী সরকারের  পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী শিবির।

গত ২৪ শে ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রিজার্ভ সিভিল পুলিশ পদে নিয়োগের জন্য ২০২৪-এর পরীক্ষাটি বাতিল করার নির্দেশ দেন। বাতিল হওয়া সেই পরীক্ষা আগামী ছয়মাসের মধ্যে হবে বলে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই পরীক্ষা বাতিলের মূল কারণ হল, পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে । শুধু তাই নয়  সমাজমাধ্যমে এমন দাবি ওঠে যে ৫০ হাজার টাকা এবং ২ লাখ টাকার বিনিময়ে এই প্রশ্ন পাওয়া যাচ্ছে।  আর এই কথা সামনে আসতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ সরকার । এই পরীক্ষা বাতিলের জেরেই বিপাকে পড়েছে হাজার হাজার পরীক্ষার্থী। গত ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি হল উত্তরপ্রদেশের পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা।

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর