Loading live market data...
Loading active stocks...
Connecting...

মর্মান্তিক ঘটনা! জেলাশাসকের কার্যালয়ে গুলিবিদ্ধ মহিলা পুলিশকর্মী, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

সাঙ্ঘাতিক ঘটনা! জেলা কালেক্টরের অফিস থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হল ২৯ বছর বয়সী এক মহিলা পুলিশ কনস্টেবলের মৃতদেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! জেলা কালেক্টরের অফিস থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হল ২৯ বছর বয়সী এক মহিলা পুলিশ কনস্টেবলের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে, 8রবিবার (২৫ মে) ভোরে তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলায়। নিহত মহিলা কনস্টেবল অভিনয়া তামিল নাড়ুর মায়িলাদুথুরাই জেলার মানাকুডির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, একজন সশস্ত্র প্রহরী হিসেবে নিয়োজিত ছিলেন ওই মহিলা কনস্টেবল। শনিবার রাতে তিনি জেলা কালেক্টরেটে অফিসে পাহারায় ছিলেন, তাঁর সঙ্গে আরও এক মহিলা কনস্টেবল কর্মরত ছিলেন। রবিবার সকাল ৬টার দিকে, ঘটনাস্থল থেকে গুলির শব্দ শোনা যায়। কর্তব্যরত অন্য কনস্টেবল ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান, অভিনয়া রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন, তার ঘাড়ের বাম পাশে গুলি লেগেছে এবং রক্তক্ষরণ হচ্ছে। তবে তিনি নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন নাকি তাঁকে মেরে ফেলা হয়েছে, তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে আর্মড রিজার্ভ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এবং একজন ইন্সপেক্টর সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করেছেন। অভিনয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাগপট্টিনাম জেলা সরকারি হাসপাতালে পাঠানো হয়। তবে ইতিমধ্যেই ঘটনাটি যেখানে ঘটেছে সেই এলাকাটি সিল করে দেওয়া হয়েছে। সেখানে ফরেনসিক তদন্ত চলছে। গুলি চালানোর কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটি দুর্ঘটনাজনিত নাকি ইচ্ছাকৃত, তাও নিশ্চিত করেননি পুলিশ। এদিকে রবিবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়া বাদে একজন ওয়ান্টেড অপরাধীকে গ্রেফতার করার সময় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন নয়ডার একজন পুলিশ কনস্টেবল। জানা যায়, রবিবার রবিবার রাতে গাজিয়াবাদের মাসুরি থানা এলাকার নাহাল গ্রামে কাদির নামে এক কুখ্যাত অপরাধীকে গ্রেফতারের সময় নয়ডার ফেজ-৩ থানার পুলিশ সদস্যরা আক্রমণের শিকার হন।

আক্রমণ কারীরা পুলিশ দলকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে, এরপর নির্বিচারে গুলি চালায়। গুলিতে গুরুতর আহত হন কনস্টেবল সৌরভ সিংহ। এরপর তাকে নিকটবর্তী যশোদা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কমপক্ষে আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে। কনস্টেবলের মৃত্যুর পর পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। মুসৌরি পুলিশ কাদিরের বিরুদ্ধে স্টেশনে খুন, দাঙ্গা, হামলা এবং অস্ত্র আইন সহ ১৩টি ধারায় মামলা দায়ের করেছে।

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পছন্দ নয় তেঁতো? অন্য ভাবে বানান পুর ভরা করলা

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত