যুদ্ধের আশঙ্কা ভারতীয়দের ইরান- ইজরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বিদেশমন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইজরায়েলের ওপর হামলা চালাবে ইরান। তা নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছে মার্কিন প্রশাসন। এই আবহে যুদ্ধের আশঙ্কা করে  ভারতীয় পর্যটকদের ইরান এবং ইজরায়েলে যেতে নিষেধাজ্ঞা জারি করল বিদেশমন্ত্রক।

পাশাপাশি যারা ইরান এবং ইজরায়েলের রয়েছে তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে জানান হয়েছে, পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত ইরান এবং ইজরায়েলে ভ্রমণ করতে পারবে না ভারতীয় পর্যটকেরা। এই আবহে আগামী সপ্তাহে ১৭ এপ্রিল  ভারতে আসছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। জানা গিয়েছে, ইন্দো-প্যাসিফিক সম্পর্কিত এবং প্রযুক্তি সম্পর্কিত আলোচনা করতে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসবেন  মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

উল্লেখ্য, ইজরায়েল ও ইরানের সমপর্ক বরাবরই শীতল। গাজায় গণহত্যা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে খুন নিয়ে তেল আভিভের বিরুদ্ধে সুর চড়িয়েছে ইরান। পাল্টা হামাস ও হিজবুল্লাহ জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ তুলে তেহরানকে বিঁধে চলেছে তেল আভিভ। দুই পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যে গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের একটি ভবনে হামলা চালায় ইজরায়েলি সেনা। ওই হামলায় ইরানের সেনাবাহিনীর এলিট ফোর্স আইআরজিসির দুই শীর্ষ কমান্ডারসহ অন্তত ১১ জন আধিকারিক নিহত হন। ইজরায়েলের ওই হামলার মধুর প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেইনি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দূতাবাসে হামলাকে ইরানের মূল ভূখণ্ডে হানা হিসাবেই ধরে নেওয়া হবে। আর ইরানের ভূখণ্ডে হামলাকারীদের উপযুক্ত জবাব পেতে হবে। খামেইনির হুমকির পরেই মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়িয়েছে।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা