আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাড়হিম ঘটনা! ঘরেই ৪ মাস পড়েছিল মেয়ের পচাগলা দেহ, হরিদ্বারে পালিয়ে গেলেন বাবা

নিজস্ব প্রতিনিধি: মেয়ের মৃতদেহ বাড়িতে ফেলে রেখে দরজায় তালা ঝুলিয়ে পালালেন বাবা। গন্ধে গন্ধে ছয়লাপ হতেই দরজা ভেঙে উদ্ধার হল ওই মহিলার পচনশীল দেহ। তাও চার মাস পর। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের মিরাটের সদর বাজার এলাকায়। যে ঘটনায় অবাক হয়ে গিয়েছেন সকলে। মহিলার বয়স ছিল ৩৪ বছর। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, মহিলার মৃত্যুর পর তাঁর বাবা কয়েকদিন মৃতদেহের সঙ্গে বাড়িতেই ছিলেন। মেয়ের দেহ আগলে রেখেছিলেন। বাইরের কাউকে জানাননি। কিন্তু বেশিদিন মেয়েকে মৃত অবস্থায় দেখতে না পেরে অবশেষে বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যান তিনি। জানা গিয়েছে, মৃতার নাম প্রিয়াঙ্কা, যিনি উচ্চশিক্ষিত ছিলেন। তাঁর বাবা উদয় ভান বিশ্বাস ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক। এবং তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। পরিবার জানিয়েছেন, প্রিয়াঙ্কা ২০২৫ সালের ডিসেম্বরে অসুস্থ হয়ে মারা যান। কিন্তু মেয়ের মৃত্যু মানতে পারেননি বাবা। তিনি এতটাই মর্মাহত হয়েছিলেন যে বাড়ি ছেড়ে চলে যান।

তাঁদের আত্মীয়রা জানিয়েছেন, বাবা ও মেয়ে দুজনেই গত চারমাস ধরে নিখোঁজ ছিলেন। বারবার ফোন করেও তাঁদের পাওয়া যায়নি। যার ফলে পরিবারটি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। আশেপাশে খোঁজ করেও কোনও খবর পাওয়া যায়নি তাঁদের। তবে গতকাল ঘটনায় নতুন মোড় আসে। যখন মিরাটের বেগমবাগ এলাকার একটি চায়ের দোকানে মেয়েটির বাবাকে বসে থাকতে দেখা যায়। তাঁর ভাগ্নে বিশ্বজিৎ তাঁকে চিনতে পেরে অন্য আত্মীয়দের খবর দেন। এরপর তাঁকে ধরে ফেলা হয় এবং তাঁর মেয়ের খোঁজ জানতে চাওয়া হয়। তখন তিনি জানান যে, তাঁকে দেরাদুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু আত্মীয় স্বজনদের সন্দেহ হয় এবং তারা পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে। এরপর তাঁকে লাগাতার জেরা করা হলে চাপে পড়ে তিনি মুখ খুলতে বাধ্য হন।

তিনি জানান, তার মেয়ে চার-পাঁচ মাস আগেই মারা গিয়েছে এবং তার মৃতদেহ বাড়ির ভেতরেই পড়ে আছে। এই তথ্য প্রকাশের পর, ১১২ নম্বরে ফোন করে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং বিছানার ওপর তরুণীর পচনশীল মৃতদেহ দেখতে পান। বাড়িটি আবর্জনা ও বর্জ্যে ভরা ছিল এবং মৃতদেহটি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পুলিশের জানিয়েছে, ঘরে কিছু পারফিউম পাওয়া গিয়েছে, যা থেকে সন্দেহ যে, তিনি দুর্গন্ধ ঢাকার চেষ্টা করতে পারফিউম ছড়িয়ে দেন। তবে আদৌ স্বাভাবিকভাবে মহিলার মৃত্যু হয়েছে নাকি তাঁকে খুন করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে আত্মীয়রা জানিয়েছেন, মেয়েটি জন্ডিসে ভুগছিলেন। ঝাড়ফুঁক ও তন্ত্র-মন্ত্রের মাধ্যমে তাঁর চিকিৎসা চলছিল। এই সময়েই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনাটি পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী ও শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

এবার আদালতে হাজিরা দেবেন ‘স্বয়ং’ ভগবান বিষ্ণু-সহ অন্যান্য দেবদেবীরা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ