বিক্রান্ত ম্যাসি নন, লখনউয়ে শোরগোল ফেলে দিয়েছে CBSE 10th fail chai wala

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিনেতা বিক্রান্ত ম্যাসির 12th fail সিনেমা রুপালি পর্দায় ঝড় তুলেছিল। এবার উত্তরপ্রদেশের লখনউয়ে ঝড় তুলেছে CBSC দশম শ্রেণিতে ফেল এক পড়ুয়া। রাস্তার ধারে চা এবং বড়া পাওয়ের এক স্টল খুলেছে। আর সেই স্টলের উপরে জ্বলজ্বল করছে ‘সিবিএসসি টেনথ ফেল চা-ওয়ালা’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ওই চায়ের দোকান। রাতারাতি ‘খলনায়ক’ থেকে নায়ক বনে গিয়েছে কিশোর পড়ুয়া। 

দোকানের বয়স যদিও বেশি নয়, কিন্তু সমাজমাধ্যমের দৌলতে অল্প দিনেই ব্যাপক পরিচয় পেয়েছে ‘টেনথ ফেল চা-ওয়ালা’। স্কুলেরই ইউনিফর্ম পরে চা-বড়া পাও বিক্রি করছে। সহপাঠী থেকে শুরু করে স্থানীয় ভ্লগাররাও দশম শ্রেণি ফেল পড়ুয়ার হাতে তৈরি চায়ের স্বাদ নিতে হাজির হচ্ছেন দোকানে। চা বিক্রেতার নিজস্ব একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টের  নাম  “CBSE 10th fail chai wala”। সেখানেই সে চা তৈরি থেকে চা বিক্রি সব কিছুই পোস্ট করে থাকে।

ইতিমধ্যেই ওই পড়ুয়ার ভিডিওগুলি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও  ভোজনরসিকদের দৃষ্টি আকর্ষণ করেছে।  জানা গিয়েছে, লখনউয়ের রুমি দরওয়াজার ক্লক টাওয়ারের কাছেই রয়েছে ওই চা বিক্রেতার দোকান। প্রতিদিন বহু মানুষ আসছেন তাঁর দোকান থেকে চা খেতে।

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের