বিজেপিকে ৬৬৯ কোটি চাঁদা দেওয়া সংস্থার বিরুদ্ধে সিবিআইয়ের মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপিকে ৬৬৯ কোটি দেওয়া এক সংস্থার বিরুদ্ধে এবার মামলা দায়ের করল সিবিআই। হায়দরাবাদের ওই সংস্থার বিরুদ্ধে ব্যবসায়িক সুবিধা নেওয়ার জন্য ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, ২০২৩ সালের ১০ আগস্ট থেকেই এই সংস্থার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করে সিবিআই। প্রাথমিক তদন্ততেই হায়দরাবাদের সংস্থা মেঘা ই্ঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ সামনে এসেছে। শনিবার সিবিআইয়ের এক আধিকারিক জানান, জগদলপুরে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট তৈরির কাজে মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের ১৭৪ কোটি টাকার বিল যাতে তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হয়, সেজন্য ৭৮ লক্ষ টাকা ঘুষ দিয়েছিল হায়দরাবাদের সংস্থাটি। এনআইএসপি ও এনএমডিসির ৮ জন আধিকারিক ও এমইসিওএনের দুই জন আধিকারিক এই ঘুষের টাকা নিয়েছিলেন। সিবিআইয়ের এফআইআরে এই আধিকারিকদেরও নাম রয়েছে। এই ৭৮ লক্ষ্যের মধ্যে এনআইএসপি ও এনএমডিসির আধিকারিকরা ৭৩,৮৫ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন। পাশাপাশি এমইসিওএন-এর দুই আধিকারিক বাকি পাঁচ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২১ মার্চ নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী বন্ডের ক্রেতাদের যে তালিকা প্রকাশ করা হয়, তাতে হায়দরাবাদের সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের নাম রয়েছে। হায়দরাবাদের এই সংস্থাটি ৯৬৬ কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছিল। তারমধ্যে বিজেপিকে দিয়েছিল ৬৬৯ কোটি টাকা। পাশাপাশি বিআরএসকে ১৯৫ কোটি টাকা, ডিএমকে-কে ৮৫ কোটি টাকা, ওয়াইএসআরসিপিকে ৩৭ কোটি টাকা দিয়েছিল। সেইসঙ্গে টিডিপিকে দিয়েছিল ২৫ কোটি ও কংগ্রেসকে দিয়েছিল ১৭ কোটি। জানা যায়, কয়েক বছর আগে তেলেগু কৃষক পরিবারের সন্তান কৃষ্ণ রে়ড্ডি মাত্র পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করে। এরপরে তাঁর ব্যবসা ফুলে ফেঁপে উঠতে শুরু করে। কয়েকবছরের প্রভাবশালীদের আশির্বাদে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যান তিনি।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর