ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পরে প্রযুক্তিগত ত্রুটির কথা স্বীকার করে সরকারের কাছে ক্ষমা চেয়েছে মেটা এবং পরে সেই ত্রুটি সংশোধন করে ভিডিওটি পুনরায় চালু করা হয়েছে। মেটার এক মুখপাত্র বলেন, ‘ভুলবশত কনটেন্টটি সরিয়ে ফেলা হয়েছিল। বিষয়টি চিহ্নিত হওয়ার পর সেটি পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।

সরকারি সূত্রে খবর, কেন্দ্র এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে। ভিডিওটি কেন এবং কী পরিস্থিতিতে সরানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। মেটার ব্যাখ্যার পাশাপাশি পুরো ঘটনার পর্যালোচনা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্রের আরও দাবি, প্রয়োজনে মেটার প্রতিনিধিদের এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে ঘটনার ব্যাখ্যা চাওয়া হতে পারে। জানা গিয়েছে, মেটার মালিকাধীন ফেসবুক ভারতে ভিডিওটির অ্যাক্সেস কিছু সময়ের জন্য সীমিত করে দিয়েছিল। পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ভিডিওটি আবার ব্যবহারকারীদের জন্য ওপেন করে দেওয়া হয়।

আরও পড়ুন: কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

গত ২৩ জুলাই আপলোড করা ওই ভিডিওতে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলন চলাকালীন দেশের তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য তুলে ধরা হয়েছিল। সেখানে তিনি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ভিডিওটি সাময়িকভাবে সরিয়ে দেওয়ার আগে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ সেটি দেখেছিলেন। ঘটনার পর মেটার ব্যাখ্যা এবং সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক ও প্রযুক্তি মহলের।

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি