কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি প্রতিনিধিদের সঙ্গে গভীর রাতের বৈঠকের পর ইতিবাচক বার্তা দিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। রাত একটার সময় ককরোচ মুখপাত্র সৌরভ দাস জানান, প্রায় তিন ঘন্টা ধরে বৈঠক হয়েছে। বিহার এবং অসম সরকারের বিজ্ঞপ্তিও তুলে ধরা হয়েছে। এবং মোদি সরকার আশ্বাস দিয়েছে, এনডিএ শাসিত সমস্ত রাজ্যেই এই বিজ্ঞপ্তি জারি করা হবে। এই বৈঠকের কয়েক ঘণ্টা আগেই সিজেপি অভিযোগ করেছিল, আলোচনায় নেওয়া সিদ্ধান্ত মানা হচ্ছে না। তাঁদের দাবি ছিল, বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেফতার এবং হয়রানির ঘটনা ঘটছে। সেই পরিস্থিতিতে ফের আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিল সংগঠনটি।

এরপর মধ্যরাতে সরকারি প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই থেকে তিন ঘণ্টার বৈঠক হয়। বৈঠকের পর এক্স-এ সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস জানান, সরকার বিহার ও অসম সরকারের জারি করা বিজ্ঞপ্তির কপি তাদের দেখিয়েছে। সেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি এবং ভবিষ্যতে কোনও আইনি পদক্ষেপ না নেওয়ার কথা উল্লেখ রয়েছে। সৌরভ দাসের দাবি, একই ধরনের সুরক্ষামূলক বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য বিজেপি বা এনডিএ-শাসিত রাজ্য থেকেও জারি করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না। আমরা সবাই একসঙ্গেই আছি।’

আরও পড়ুন: লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

তবে বৈঠকের পর প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি জানান, সরকারের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে এখনও তাদের কিছুটা সংশয় রয়েছে। সেই কারণেই লিখিত নির্দেশিকা জারির ওপর জোর দিয়েছে সংগঠনটি। সিজেপি-র দাবি, বিহার স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতেও তাঁদের বিরুদ্ধে কোনও নতুন মামলা করা হবে না। একই ধরনের ব্যবস্থা অন্যান্য রাজ্যেও কার্যকর করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে। সৌরভ দাস বলেন, আন্দোলনে অংশ নেওয়া কোনও ছাত্র বা যুবক যাতে আইনি জটিলতায় না পড়েন, তা নিশ্চিত করতেই তাঁরা চাপ বজায় রাখবেন। প্রথম দিন থেকে যেভাবে বিক্ষোভকারীদের পাশে ছিলেন, ভবিষ্যতেও সেই অবস্থান বজায় থাকবে বলে জানান তিনি।

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ