এই মুহূর্তে

গান্ধির নাম মুছতে আসরে মোদি সরকার, ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জহওরলাল নেহরু-ইন্দিরা গান্ধি-রাজীব গান্ধির পরে এবার জাতির জনক মহাত্মা গান্ধির নাম-নিশান মুছতে কোমর কষে ঝাঁপাল নরেন্দ্র মোদির সরকার। ইউপিএ জমানায় চালু হওয়া ১০০ দিনের কাজের প্রকল্প থেকে হটিয়ে দিল গান্ধিজির নাম। মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি (মনরেগা) প্রকল্পের নাম রাখা হচ্ছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার। লক্ষ্যণীয়, হিন্দি ভাষীরা নিজের বাবাকে বাপু বলেই সম্বোধন করেন। ফলে পূজ্য বাপুর সঙ্গে মহাত্মা গান্ধির কোনও সম্পর্ক নেই।

দেশের গ্রামীণ ও প্রান্তিক এলাকার মানুষদের বছরে ১০০ দিনের কর্মসংস্থান নিশ্চিত করতে ২০০৫ সালে মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ-১ সরকারের জমানায় চালু করা হয়েছিল নারেগা (ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইন)। ‘কাজের অধিকার আইনের’ (রাইট টু ওয়ার্ক) অধীনে গ্রামোন্নয়ন প্রকল্পে (রাস্তা তৈরি থেকে পুকুর খনন, সেচের কাজ) গরিব মানুষদের ১০০ দিনের কাজ নিশ্চিত করা হয়েছিল। ফলে গ্রামীণ গরিব মানুষ শহরমুখী হওয়া থেকে অনেকটাই বিরত ছিলেন। ২০০৯ সালে ইউপিএ-২ জমানায় জাতির জনক মহাত্মা গান্ধির প্রতি শ্রদ্ধা জানাতে নারেগার নাম বদলে রাখা হয় মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট।

যদিও ২০১৪ সালে কেন্দ্রে পালাবদলের পরেই মোদি সরকারের রোষানলে পড়ে মনমোহন জমানার প্রকল্প মনরেগা। প্রকল্পে বার্ষিক বরাদ্দ কমিয়ে দেওয়া হয়। কাজের দুর্নীতির দায়ে পশ্চিমবঙ্গে বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। তিন বছর ধরে অর্থ বরাদ্দ বন্ধ রয়েছে। কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছিল। উচ্চ ও শীর্ষ আদালত অবিলম্বে বাংলায় ১০০ দিনের কাজ চালুর নির্দেশ দিয়েছিল। তার পরেও চলছে টালবাহানা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিয়ে করতে নারাজ, রাগে প্রেমিকের স্ত্রীর শরীরে HIV ইনজেকশন বিঁধিয়ে দিলেন যুবতী

বুলেট ট্রেনের প্লেট পড়ে বাবা–মেয়ের মৃত্যু, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আলোড়ন তুঙ্গে

উইকেন্ডে ঘোরার দারুণ সুযোগ করে দিল ভারতীয় রেল! যাত্রা শুরু শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের

ভিআইপি ট্রেনে ‘অখাদ্য’ খাবার, বন্দে ভারতের পরিষেবা নিয়ে যাত্রীদের হুলুস্থূল কাণ্ড, ভাইরাল ভিডিও

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত ওড়িয়া সুরকার অভিজিৎ মজুমদার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ