মিড ডে মিলে বিষক্রিয়া, কেরলে অসুস্থ বহু পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ২০ অগস্ট থেকে কেরলে ওনাম উৎসব পালিত হচ্ছে। এর মাঝেই বিপত্তি। কেরলের কোথামঙ্গলমের একটি বেসরকারি বিদ্যালয়ে ওনাম উৎসবের খাবার খেয়েই অসুস্থ বহু পড়ুয়া। খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। কতজন শিশু অসুস্থ তা স্পষ্ট জানা যায়নি।

পড়ুয়াদের অভিভাবকরা জানিয়েছেন, গত সপ্তাহ থেকে শিশুরা অসুস্থ ছিল। বাড়িতে ও হাসপাতালে তাঁদের চিকিৎসা চলেছে। তারপরেও তাঁরা সুস্থ হয়নি। শিশুরা বিদ্যালয়ের জলও খেয়েছিল। এখনও পর্যন্ত কয়েকজন অসুস্থ শিশু চিকিৎসাধীন।    

কোথামঙ্গলম থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি মঙ্গলবার প্রকাশ্যে এসেছে। পড়ুয়াদের বাবা-মায়ের বক্তব্য নথিভুক্ত করা হবে। পরবর্তীতে একটি মামলা দায়ের করা হবে। ঘটনার তদন্ত করা হবে।

প্রসঙ্গত, নতুন ধান কাটার উৎসব হিসেবে কেরল, তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ওনাম পালন করা হয়। ১০ দিন ধরে উৎসবটি পালন করা হয়। এই দিনে কেরালায় বিখ্যাত স্নেক বোট রেস এবং কথাকলি নৃত্যের আয়োজন করা হয়।  

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, শিক্ষাব্যবস্থা নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার