হরিয়ানায় ফের হেনস্তার শিকার পরিযায়ী শ্রমিক, পা ভেঙে ফিরল বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, গোয়ালপোখর: ভিনরাজ্যে গিয়ে হেনস্থার শিকার উত্তর দিনাজপুর জেলার এক পরিযায়ী শ্রমিক। হরিয়ানায় পুলিশের অত্যাচারে পা ভেঙ্গে বাড়ি ফিরে এলেন নির্যাতিত ওই শ্রমিক। গোয়ালপোখরের গোয়াগাঁও ১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহম্মদ জুনেইদ আলমের পা ভাঙে বলে অভিযোগ।

বাংলায় কথা বলায় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ চালানোর অভিযোগ বার বার উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ভাষা আন্দোলন চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হরিয়ানায় হেনস্থার শিকার উত্তর দিনাজপুর জেলার এক পরিযায়ী শ্রমিক। পুলিশের অত্যাচারে পা ভেঙ্গে বাড়ি ফিরে এলেন নির্যাতিত ওই শ্রমিক। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের গোয়াগাঁও ১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহম্মদ জুনেইদ আলম। বহুবছর ধরে হরিয়ানার পাণিপথে এক ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করত সে। অভিযোগ, কিছুদিন আগে ফ্যাক্টরি থেকে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। স্বচিত্র পরিচয়পত্র, আধারকার্ড দেখালেও তা পুলিশ মানতে চায়নি। উল্টে তাকে শারীরিকভাবে নির্যাতন করে পুলিশ। পুলিশের অকথ্য নির্যাতনে তার পা ভেঙ্গে যায় বলে অভিযোগ। এরপরে পরিচিতদের সাহায্যে ও রাজ্য সরকারের ব্যবস্থায় বাড়ি ফিরে আসে জুনেইদ। খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান মন্ত্রী গোলাম রব্বানী। তার খবর নেওয়ার পাশাপাশি মন্ত্রী কাজের সুযোগেরও আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে জুনেইদ।

ভারতবাসী হয়ে দেশের মধ্যে হেনস্থার সম্মুখীন হওয়া লজ্জাজনক বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন মন্ত্রী। এই হেনস্থার প্রতিবাদে তারা সুপ্রিমকোর্টে অভিযোগ জানাবে বলে জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্যে রাজ্য সরকারের তরফে সহায়ক প্রকল্পের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই