এই মুহূর্তে

অভিষেকের প্রচেষ্টায় কেরল থেকে ফিরল পরিযায়ী শ্রমিকের দেহ

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : সংসার চালানোর জন্য ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন। সেখানেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভীম চরণ বারিক নামে এক ব্যক্তির। রাজমিস্ত্রির কাজ নিয়ে কেরল গিয়েছিলেন। সেখান থেকে দেহ বাড়িতে ফিরিয়ে আনতে সমস্যায় পড়তে হয়েছে অসহায় ওই পরিবারকে। ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় হয়েছে মুশকিল আসান।

মৃত ব্যক্তি শুভেন্দু অধিকারীর লোকসভা এলাকার বাসিন্দা বছর ৪৫-র ভীমচরণ বারিক। দেহ ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিন্তু আবেদনে কোনও রকম সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ। এই ঘটনায় নিন্দা জানিয়েছে তৃণমূল। নিজেদের সোশ্যাল মিডিয়ায় তৃণমূল জানিয়েছে, মৃত ব্যক্তি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লোকসভা এলাকার বাসিন্দা। কিন্তু বিজেপি বা বিরোধী দলনেতা কোনওরকম সাহায্যে এগিয়ে আসেনি। ফলে দেহ নিয়ে আসার জন্য বিপাকে পড়তে হয়েছে আসহায় পরিবারটিকে।

বিষয়টি জানতে পেরে এগিয়ে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রচেষ্টাতেই কেরল থেকে দেহ ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার কলকাতা বিমানবন্দরে তাঁর দেহ আসে। সেই দেহ নিতে বিমানবন্দরে হাজির ছিলেন দেবাংশু ভট্টাচার্য। মৃতদেহ নিয়ে তিনি পৌঁছে দিয়েছেন নন্দীগ্রামে। মর্যাদার সঙ্গে পরিবারের কাছে দেহ তুলে দিয়েছেন তিনি।

 

এদিন হাজির ছিলেন, পিংলার বিধায়ক অজিত মাইতি সহ তৃণমূলের নেতারাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুল পাঠিয়ে সম্মানও জানিয়েছেন মৃত ভীম চরণ বারিককে। কিন্তু বিজেপি ও শুভেন্দু অধিকারী একবারও অসহায় পরিবারের পাশে না দাঁড়ানোর কটাক্ষ করেছে তৃণমূল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘গণতান্ত্রিক উৎসবে সকলে সামিল হোন’, BMC নির্বাচনে সপরিবারে ভোট দিলেন অক্ষয়, শচিনরা

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

ফারাক্কায় শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় কমিশনকে এফ আই আর করার নির্দেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ