সংসদে রাহুলের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ কংগ্রেসের, সাফাই ওম বিড়লার

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সকাল থেকেই নিট কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। রাহুল যখন এই বিষয়ে সংসদে বক্তব্য রাখছিলেন, তখন মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তোলে কংগ্রেস। যদিও কংগ্রেসের এই অভিযোগের ভিত্তিতে সাফাই দিতে শোনা যায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে।

এদিন নিট পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে বলার জন্য দুই মিনিট সময় চান বিরোধী দলনেতা রাহুল গান্ধি। রাহুলের আবেদনের পরিপ্রেক্ষিতে লোকসভার অধ্যক্ষ জানান, ‘আপনি লোকসভার বিরোধী দলনেতা। আপনার দলের জন্য যতটা বরাদ্দ রয়েছে, পুরো সময় আপনি নিতেই পারেন। আশা করছি, আপনি সংসদে মর্যাদা বজায় রাখবেন।‘ এরপর রাহুল নিট কেলেঙ্কারি নিয়ে বলতে শুরু করেন। তখনই অন্য এক সাংসদ বলে ওঠেন, রাহুলজির মাইক বন্ধ করে রাখা হয়েছে। এই কথা শুনে লোকসভা অধ্যক্ষ জানান, তাঁর কাছে মাইক বন্ধ করার কোনও সুইচ নেই। এরপর কংগ্রেস নেতা রাহুল গান্ধি লোকসভার অধ্যক্ষকে জানান, ‘স্যার, আমার মাইকটা তো অন করে দিন।‘

লোকসভায় রাহুলের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, ‘নিট কেলেঙ্কারি নিয়ে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছু বলছেন না, সেখানে বিরোধী দলের নেতা রাহুল গান্ধি দেশের যুব সম্প্রদায়ের কথা সংসদে তুলে ধরছেন। কিন্তু মাইক বন্ধ করে দেশের যুব সম্প্রদায়ের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে কেন্দ্র।‘

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা