সাত সকালে ভূমিকম্পে কাঁপল গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ভূমিকম্প অনুভূত গুজরাতে। সোমবার সৌরাষ্ট্র অঞ্চলে ভোর ৩:০৬ মিনিটে অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০। বলা বাহুল্য এটি মৃদু ভূমিকম্প। এর কেন্দ্রস্থল ছিল তালালা থেকে ১৫ কিমি উত্তর-পূর্বে। গান্ধিনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ কম্পনের বিষয়টি নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার, রাজকোট সহ গুজরাটের বেশ কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুসারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট পাঁচটি ভূমিকম্পের কম্পন রেকর্ড করা হয়েছে। তার মধ্যে একটি কম্পনের মাত্রা ছিল ২.৪, বাকি চারটি কম্পনের মাত্রা ছিল ২.০ এর নিচে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাপী জেলার ভায়ারা তালুকের করঞ্জভেল এবং মিরপুর এলাকায়।

করঞ্জভেল এবং মিরপুর গ্রামের আশেপাশের এলাকার মানুষ যারা কম্পন অনুভব করেছিলেন তারা ঘর থেকে বেরিয়ে আসেন। দিনভর কম্পন অনুভব করায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। তবে সৌভাগ্যবশত, ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি।

কলকাতাতেও গত শুক্রবার অনুভূত হয়েছে ভূমিকম্প। সকাল ১০.১০ নাগাদ অনুভূত হয়েছে ভূমিকম্প। প্রায়
এক মিনিট ধরে অনুভূত হয়েছিল কম্পন। সল্টলেকে অনুভূত হয় ভূমিকম্প। মধ্য কলকাতাতেও কম্পন অনুভূত হয়। বেসরকারি মতে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। কলকাতা শহর সহ কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা ও নদিয়ার বিভিন্ন জায়গায় টের পাওয়া গিয়েছে কম্পনের ঝটকা।

প্রসঙ্গত, পৃথিবীর ভিতরে সাতটি টেকটোনিক প্লেট রয়েছে। এই প্লেটগুলি ক্রমাগত ঘুরতে থাকে। যখন প্লেটগুলি একে অপরের  সঙ্গে সংঘর্ষ করে ঘষা খায় তখন ভূমিকম্পের সৃষ্টি হতে পারে।  এছাড়া যখন একটি-প্লেট অন্যটির ওপরে উঠে যায় তখনও কম্পন অনুভূত হয়।  ভৌগোলিক নিয়মে দুটি প্লেট পরস্পর একটি নির্দিষ্ট দূরত্বে থাকে। সেই দূরত্ব ছাড়িয়ে প্লেটগুলি যদি দূরে চলে যায় তখনও ভূমিকম্প অনুভূত হতে পারে।  ভূকম্পনে মাটি কাঁপতে শুরু করে।

আত্মঘাতী দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন