দিল্লিতে কনকনে শীতের কামড়, তাপমাত্রা ১.৪ ডিগ্রি

সর্বনিম্ন তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নামতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কড়া শীতের চাদরে ঢেকেছে রাজধানী। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াস। ঠাণ্ডা তো রয়েছে। ঠাণ্ডার সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। কোথাও কোথাও দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিনদিন রাজধানী ও রাজধানী সংলগ্ন এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ চলবে। রাজধানীতে মরসুমের শীতলতম দিন ছিল সোমবার। মৌসমভবন জানিয়েছে, আগামীদিনে দিল্লির তাপমাত্রা আরও কমবে। তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি। শুক্রবার থেকে তাপমাত্রা সামান্য হলেও বাড়বে। 

ঘন কুয়াশার কারণে দিল্লি এবং দিল্লি সংলগ্ন এলাকায় দৃশ্যমানতা কমে গিয়েছে। অধিকাংশ দূরপাল্লার ট্রেন চলছে দেরিতে। ব্য়াহত বিমান পরিষেবা। সোমবার মৌসম ভবনের পূর্বাভাসে বলা হয়েছে, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা চণ্ডীগড়ে আগামী তিনদিন তীব্র শৈত্য় প্রবাহ চলবে। বজায় থাকবে মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।  

রাজধানীর কয়েকটি এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে গিয়েছে। সফদরজং পর্যবেক্ষণ কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, দক্ষিণ দিল্লিতে সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।  সোমবার গুরুগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.১ ডিগ্রি সেলসিয়াস। ঝাঁঝার ১.৪ ডিগ্রি সেলসিয়াস। সোনিপথের সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াস। ১.৬ ডিগ্রি সেলসিয়াস লোধি রোডের। মানেসরের তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা বেশি, ২.৪ ডিগ্রি সেলসিয়াস। 

 

আরও পড়ুন দিল্লির তাপমাত্রা ১.৯ ডিগ্রি, ঘন কুয়াশায় ট্রেন-বিমান পরিষেবা তছনছ

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের