Asian Games 2023: অরুণাচলের তিন খেলোয়াড়কে ভিসা দিল না চিন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  সীমান্ত নিয়ে নয়াদিল্লির সঙ্গে বেজিংয়ের সঙ্ঘাতের ছায়া পড়ল এশিয়ান গেমসেও। অরুণাচল প্রদেশের বাসিন্দা হওয়ার কারণেই ভারতের তিন উশু খেলোয়াড়কে ভিসা দিতে অস্বীকার করল শি চিনফিং সরকার। খেলার ময়দানে রাজনীতি টেনে আনার ঘটনায় ক্ষুব্ধ মোদি সরকার। চিন সরকারের আচরণের প্রতিবাদে এশিয়ান গেমস দেখতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

চিনের হাংজুতে অনুষ্ঠিত চলতি এশিয়ান গেমসে উশু প্রতিযোগিতায় অংস নেওয়ার কথা ছিল তিন ভারতীয় খেলোয়াড় নেমান ওয়াংসু, ওনিলো টেগো ও মেপাঙ লামগু। তিন খেলোয়াড়ই গেমসে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছিল। কিন্তু অরুণাচল প্রদেশের বাসিন্দা হওয়ায় ওই তিন খেলোয়াড়কে চিনে পা রাখার অনুমতি দেয়নি শি চিনফিংয়ের প্রশাসন। ভিসা না পাওয়ায় তিন খেলোয়াড়ের এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না। ওই তিন খেলোয়াড়কে ছাড়াই চিনে পৌঁছেছে ভারতীয় দল।

বেজিংয়ের এমন সিদ্ধান্তে বেজায় চটেছে ভারতের বিদেশ মন্ত্রক। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বেজিংয়ের উদ্দেশে পাল্টা হুঁশিয়ারি ছুঁড়েছেন। তাঁর কথায়, ‘“ভারতীয় নাগরিকদের বাসস্থান বিচার করে ভিসা দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হবে না। অরুণাচল প্রদেশ ভারতের অখণ্ড অংশ ছিল, ভবিষ্যতেও থাকবে। দেশের স্বার্থ বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে ভারতের।’ উল্লেখ্য, অরুণাচল প্রদেশ নিয়ে দীর্ঘদিন ধরেই নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে সঙ্ঘাত রয়েছে। ভারতের অঙ্গ রাজ্যটিকে নিজেদের ভূখণ্ড দাবি করে একাধিকবার বিতর্কিত মানচিত্র প্রকাশও করেছে চিন সরকার।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের