লখনউতে নাবালিকা দলিত ছাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত ৫ জনের খোঁজে চলছে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ১৬ বছরের এক দলিত নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল পাঁচজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। একাদশ শ্রেণীর ছাত্রীকে পাঁচজন মিলে ধর্ষণের ঘটনায় এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কৃষ্ণনগরের সহকারী পুলিশ কমিশনার বিকাশ কুমার পান্ডে জানিয়েছেন, দলিত নাবালিকা শনিবার দুপুর ১২টার দিকে তার আত্মীয়ের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিল এবং এক পরিচিত ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিল। বিকাশ কুমার পান্ডে বলেন, “বাঁথারা থানা সীমানার অধীনে একটি পেট্রোল পাম্পের কাছে একটি আম বাগানে কথা বলার জন্য মেয়েটি এবং তার পরিচিত ব্যক্তি থামে, তখন পাঁচজন অজ্ঞাতচ পরিচয়ের ব্যক্তি তাদের কাছে আসে। অভিযুক্তরা নাবালিকার পরিচিত ব্যক্তিকে মারধর করলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর পাঁচজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে।”

অভিযুক্তরা ঘটনাটি ঘটানোর পর নাবালিকাকে এই বিষয়ে কাউকে কিছু না জানানোর হুমকি দেয়। হুমকি দেওয়ার পর সেখান থেকে সে পালিয়ে যায়। ধর্ষণের শিকার নাবালিকা ঘটনার কথা তারই এক আত্মীয়কে জানালে তিনি পুলিশকে খবর দেন। ঘটনা নিয়ে বানথারা স্টেশন হাউস অফিসার রানা রাজেশ কুমার বলেন, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফাতারের জন্য বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে অভিযুক্তরা আশেপাশের গ্রামের স্থানীয় বাসিন্দা। ভারতীয় দণ্ডবিধির গণধর্ষণ এবং এসসি/এসটি নির্যাতন আইনের অধীনে এফআইআর দায়ের  করা হয়েছে।  সিসিটিভি খতিয়ে দেখে বিশেষ দল এবং স্থানীয় সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।  এই ঘটনার পর উত্তরপ্রদেশে ক্রমবর্ধমান দলিত নির্যাতনের  নিয়ে দ্রুত বিচার এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে বিক্ষোভও দেখান স্থানীয়রা। 

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক