Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অশ্লীল স্পর্শ, বিজেপি শাসিত মহারাষ্ট্রে গুরুকুল প্রধানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর ঘটনা বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে। গুরুকুলের প্রধান এবং একজন শিক্ষকের বিরুদ্ধে উঠল নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। ক্যাম্পাসের মধ্যেই এই ঘৃণ্য কাজ করা হয়েছে বলে জানা গিয়েছে। যেখানে মানুষকে ধর্মের পাঠ দেওয়া হয় সেখানে কীভাবে এই ঘটনা ঘটল তা ভেবেই অবাক হচ্ছেন অনেকে।

মহারাষ্ট্রের রত্নগিরি জেলার ওয়ারকারি গুরুকুলের প্রধান ভগবান কোকরে মহারাজ এবং শিক্ষক প্রীতেশ প্রভাকর কদমের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মহারাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে ছেলে-মেয়েরা আধ্যাত্মিক শিক্ষা গ্রহণের জন্য গুরুকুলে ভর্তি হয়। নির্যাতিতা নাবালিকাও ধর্মের পাঠ নিতেই গিয়েছিলেন গুরুকুলে। ১২ জুন সে ভর্তি হয় এবং প্রথম আট দিন ভালোই কাটে বলে জানা গিয়েছে। তার পর থেকেই শুরু হয় নির্যাতন। নাবালিকা তার অভিযোগে বলেছে, “যখনই আমি ঘরে একা থাকতাম, অভিযুক্ত ঘরের ভেতরে ঢুকে আমাকে ঘুষি মারত এবং আমার বুকে স্পর্শ করত।” নাবালিকা জানিয়েছে সেই ঘটনাই ছিল যৌন নির্যাতনের শুরু ।

নাবালিকা অভিযোগে জানিয়েছে এই নির্যাতনের কথা কাউকে জানালে পরিণতি ভয়াবহ হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। নির্যাতিতা নাবালিকা আরও দাবি করেছে যে, “প্রীতেশ প্রভাকর কদম আমাকে কথা না বলার জন্য সতর্ক করেছিলেন, হুমকি দিয়ে বলেছিল, কোকরের যোগাযোগ এবং সংযোগগুলি ব্যবহার করে আমার বাবাকে ফাঁসাতে এবং আমাকে এবং আমার ভাইকে হত্যা করার জন্য ব্যবহার করা হতে পারে। আমাকে বলা হয়েছিল যে আমাকে আমার পড়াশোনা থেকে বিরত রাখা হবে।”

এই হুমকি সত্বেও সোমবার, নাবালিকা সমস্ত ঘটনা তার বাবাকে জানায় ও পুলিশে অভিযোগ দায়ের করা হয়। যৌন হয়রানি এবং শিশুর বিরুদ্ধে যৌন অপরাধে প্ররোচনার অভিযোগে শিশুদের যৌন অপরাধ সুরক্ষা (পকসো) আইনের ১২ এবং ১৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের দুই দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর বিধায়ক ভাস্কর যাদব ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন নাবালিকা আরও নির্যাতনের শিকার হতে পারে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন কোকারের সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে দেখা করতে আসা রাজনীতিবিদদের নামও সামনে আনবেন।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের