বউদিকে বিয়ের জেদ নাবালিকা ননদের, জানতে পেরেই চরম পদক্ষেপ নিল পরিবার…

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: কথায় বলে, ‘প্রেম মানে না ধর্ম-বর্ণ-লিঙ্গের প্রকার ভেদ’। উন্নাওতে এমন এক ঘটনা ঘটেছে যা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে। তুতো বউদির  সঙ্গে অ-সম প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল নাবালিকা ননদের। দুজনেই পরস্পরকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিবার ওই অ-সম বিয়ে মানতে রাজি হয়নি। তাতে কী? নতুন করে ঘর বাঁধতে দুজনেই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। অভিযোগ পেয়ে বউদি-ননদকে পাকড়াও করে পরিবারের হাতে তুলে দিয়েছিল পুলিশ। আর তার পরেই ঘটল চরম ঘটনা। বউমার কুকীর্তি জানাজানি হলে সমাজে চরম লজ্জায় পড়তে হবে এমন আশঙ্কায় পূত্রবধূকে বিষ খাইয়ে মারার চেষ্টা চালাল শ্বশুর-শাশুড়ি। যদিও প্রাণে বেঁচে গিয়েছেন হতভাগিনী বউমা। আপাতত হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন। যদিও পুত্রবধূকে বিষ খাওয়ানোর কথা অস্বীকার করেছেন অভিযুক্ত শ্বশুর-শাশুড়ি। তবে নাবালিকা ননদের অভিযোগের ভিত্তিতে পুলিশ গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উন্নাওয়ের বাঙ্গারমউ কোতোয়ালি থানার বেহাটা মুজাওয়ার গ্রামের বাসিন্দা এক নাবালিকা গত ছয় মাস ধরে বউদির প্রেমে পাগলিনী হয়ে গিয়েছিল। দুজনের মধ্যে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তুতো বউদিকেই বিয়ে করবে বলে জেদ ধরে ওই নাবালিকা। আর ওই কথা শুনে কার্যত আকাশ থেকে পড়েন দুই পরিবারের সদস্যরা। নানালিকাকে তাঁরা বোঝানোর চেষ্টা করেন, সে যে দাবি করছে তা মানা সম্ভব নয়। পরিবারের তীব্র আপত্তিতে বিয়ের স্বপ্ন ভেঙে যেতেই অন্য কৌশল নেয় বউদি-ননদ জুটি। বাড়ি ছেড়ে পালিয়ে যায় দুজনে।  

পরিবারের তরফে পুত্রবধূ ও নাবালিকার গায়েব হওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়। তদন্তে নেমে দুজনকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেন উর্দিধারীরা। স্ত্রীর এমন কীর্তি শুনে চটে যায় স্বামী। বউ বাড়ি ফিরলেও অনেকটা ঘৃণার চোখে দেখতে থাকেন। এমনকি স্ত্রীর সঙ্গে দুরত্বও তৈরি করেন। আর তাতেই নাকি অভিমানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান ভদ্রমহিলা (পরিবারের ভাষ্য এমনই)। যদিও পরিবারের দাবি মানতে রাজি হয়নি বউদির প্রেমে পাগলিনী ননদ। তাঁর অভিযোগ, বাবা-মা আর দাদাই বউদিকে বিষ খাইয়ে মারার চেষ্টা চালিয়েছে। সঙ্কটজনক অবস্থায় আপাতত বউদি ভর্তি বাঙ্গারমউ স্বাস্থ্যকেন্দ্রে। পুলিশের তরফে জানানো হয়েছে, জটিল সম্পর্কের বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।  

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!