আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জল চাওয়ায় গলায় মদ ঢেলে গণধর্ষণ, বিহারে ভয়ানক ঘটনার শিকার নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, পাটনা: অত্যন্ত বেদনাদায়ক এবং চাঞ্চল্যকর ঘটনা। প্রকাশ্যে বিহারের নওয়াদার এক বর্বরতার ঘটনা। কয়েকজন বন্ধুর সঙ্গে কাঠ সংগ্রহ করতে গিয়ে নাবালিকা তৃষ্ণার্ত বোধ করলে জল চায়। ঠিক তখনই তাকে জল দেওয়ার পরিবর্তে জোর করে পান করানো হয় দেশি মদ। তারপরেই সেখনে উপস্থিত বেশ কয়েকজন মিলে নাবালিকাকে গণধর্ষণ করে। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যপক চাঞ্চল্য রয়েছে। সেই সঙ্গেই রাজ্যে নারী সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন। সেই সঙ্গেই এটাও প্রশ্ন উঠছে, যে রাজ্যে মদ নিষিদ্ধ সেখানে কীভাবে এই বর্বর ঘটনা ঘটানো হলো।

জানা গিয়েছে বিহারের রিসলিগঞ্জ থানা এলাকার একটি গ্রামে এক নাবালিকাকে জোর করে মদ্যপান করানো হয় এবং তারপর গণধর্ষণ করা হয়। সে চিৎকার করতে থাকে এবং ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করলেও সঙ্গে থাকা বন্ধুরা জোর করে বোতলটি তার মুখে ঢুকিয়ে গলায় মদ ঢেলে দেয়। তার পরেই নাবালিকার উপর চলে নৃশংস অত্যাচার। জানা গিয়েছে, এই ধর্ষণের ঘটনাটি অন্য কেউ নয়, বরং নাবালিকার পরিচিত পাড়ার চারজন ছেলে মিলে ঘটিয়েছে। নির্যাতিতার মা মুকুল দেবী জানান, তাঁর ১৩ বছর বয়সী মেয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে কাঠ সংগ্রহ করতে নদীর তীরে গিয়েছিল। গ্রামের কিছু লোক সেই সময়ে নদীর ধারে উপস্থিত ছিল। মুকুল দেবী জানিয়েছেন তাঁর মেয়ে তৃষ্ণার্ত বোধ করলে সে গ্রামের পরিচিত অন্যদের কাছ থেকে জল চায়। অভিযুক্ত যুবক তাকে জলের পরিবর্তে দেশি মদ পান করান। তাঁর মেয়ে মদ পান করতে অস্বীকার করলে তখন তাকে জোর করে পান করানো হয়। এরপর সেখানে উপস্থিত চারজন তাকে একে একে গণধর্ষণ করে।

নির্যাতিতার চিৎকার শুনে তার বন্ধুরা সাহায্যের জন্য ছুটে আসে। কিন্তু ভুক্তভোগী অজ্ঞান হয়ে পড়ে এবং সমস্ত অভিযুক্ত পালিয়ে যায়। নাবালিকার বান্ধবীরা ঘটনাটি পরিবারকে জানায়। পরিবারটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। পুলিশ পকসো আইনে মামলা দায়ের করেছে এবং ধর্ষণের ঘটনায় জড়িত একজন অভিযুক্তকে চাঁদিপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা যুবকের নাম রেণু মাঞ্জি(২০)। এই ঘটনায় জড়িত অন্য ৩ জনকে গ্রেফতার জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ