‘ধর্ষক আসারাম বাপুর জামিন বাতিল করুন’, সুপ্রিম কোর্টের দ্বারস্থ নাবালিকা ধর্ষিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মের আড়ালে যে কতবড় অধর্ম করা যায় তার জলজ্যান্ত প্রমাণ ধর্ষনের সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। এক নাবালিকা যিনি ধর্মগুরুর কাছে ধর্ষণের শিকার হয়েছে তিনি আসারামের জামিন বাতিলের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত আসারাম বাপুকে অক্টোবরে রাজস্থান হাইকোর্ট এবং তারপরে নভেম্বরে গুজরাট হাইকোর্ট চিকিৎসার কারণে জামিন দিয়েছে।

নির্যাতিতা নাবালিকার আইনজীবী আলজো জোসেফ যুক্তি দেন যে স্বঘোষিত ধর্মগুরু আসারাম সারা দেশে ভ্রমণ করছেন এবং তিনি গুরুতর অসুস্থ নন, তাই তার জামিন বাতিল করা উচিত। আইনজীবী সুপ্রিম কোর্টকে জানান যে আগস্ট মাসে হাইকোর্ট একটি মেডিকেল বোর্ড গঠন করে, যা তাদের রিপোর্টে বলে যে আশারাম স্থিতিশীল আছেন এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। জোসেফ আরও যুক্তি দেন যে, চিকিৎসার কারণে জামিন পাওয়া আসারাম আহমেদাবাদ, যোধপুর এবং ইন্দোর সহ অন্যান্য স্থানে ভ্রমণ করছেন। আইনজীবী আরও বলেন, আসারাম এমনকি ঋষিকেশ থেকে মহারাষ্ট্র ভ্রমণও করেছেন। জোসেফ বলেন, ধর্ষণে অভিযুক্ত কখনও কোনও হাসপাতালে দীর্ঘমেয়াদী চিকিৎসা নেননি। তিনি আরও বলেন, আসারাম যোধপুরে আয়ুর্বেদিক চিকিৎসা নিচ্ছেন এবং কোনও অসুস্থতায় ভুগছেন না। 

আরও পড়ুন: গান পয়েন্টে মহিলা ব্যবসায়ীকে নগ্ন করার অভিযোগ, কাঠগড়ায় ফার্মা কোম্পানির মালিক

উল্লেখ্য, ২৯ অক্টোবর, রাজস্থান হাইকোর্ট আসারামকে চিকিৎসার কারণে ছয় মাসের জামিন মঞ্জুর করে। আসারামের আইনজীবী দেবদত্ত কামাত যুক্তি দেন যে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং কারাগারে যথাযথ চিকিৎসা সম্ভব নয়। তাই হেফাজত ছাড়া তাকে জামিন মঞ্জুর করলে তার চিকিৎসা সহজতর হবে। সেই রায়ের এক সপ্তাহ পরে, ৬ নভেম্বর, গুজরাট হাইকোর্টও আসারামকে জামিন মঞ্জুর করে। তার আইনজীবী রাজস্থান হাইকোর্টের আদেশ বেঞ্চের সামনে জমা দেন এবং বিবেচনার আহ্বান জানান। তার আইনজীবী যুক্তি দেন, ৮৬ বছর বয়সী আসারাম হৃদরোগের সমস্যায় ভুগছেন এবং চিকিৎসার অধিকার রয়েছে। তারপরেই গুজরাট আদালত রাজস্থান আদালতকে অনুসরণ করে আসারামের জামিনের আবেদন মঞ্জুর করার সিদ্ধান্ত নেয়। 

 

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী