গান পয়েন্টে মহিলা ব্যবসায়ীকে নগ্ন করার অভিযোগ, কাঠগড়ায় ফার্মা কোম্পানির মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি: অত্যন্ত ঘৃণ্য ও লজ্জানজক বললেও কম বলা হবে। বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে মুম্বইয়ের মহিলা ব্যবসায়ীকে নগ্ন করে ভিডিও বানানোর অভিযোগ উঠল ফার্মা কোম্পানির বসের বিরুদ্ধে। এমনকি এই ঘটনার বিষয়ে মুখ খোলার সাহস দেখালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমত নিন্দা ও সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।

মুম্বই পুলিশের কাছে করা অভিযোগে ওই মহিলা ফ্রাঙ্কো-ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিষ্ঠাতা সদস্য জয় জন পাস্কাল পোস্টের নাম উল্লেখ করেছেন। অভিযোগ অনুসারে, ৫১ বছর বয়সী ওই ব্যবসায়ীকে জয় জন পাস্কাল পোস্ট একটি সভার অজুহাতে ফ্রাঙ্কো-ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালস (FIPPL) এর অফিসে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে তাকে হয়রানি করা হয় এবং বন্দুকের মুখে দাঁড় করিয়ে পোশাক খুলে ফেলতে বাধ্য করা হয়। এমনকি অভিযুক্তরা অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন বলেও অভিযোগ করেছেন মহিলা। তাঁর আরও অভিযোগ অভিযুক্তরা নগ্ন ভিডিও ও ছবি রেকর্ড করেছে এবং কাউকে এ বিষয়ে জানালে তা সমাজ মাধ্যমে প্রকাশ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সংসদে নাটক নয়, কাজ করে দেখান, শীতকালীন অধিবেশনের আগে বার্তা মোদির

নির্যাতিতা মহিলা মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে যৌন হয়রানি, হামলা এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। নির্যাতিতার বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তের ভূমিকা তদন্ত করা হচ্ছে।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর