রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: কাজে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আর ফেরেননি। পুলিশ ও পরিবারের সদস্যরা খোঁজ পেতে হন্য হয়ে ছুটেছিল। শেষ পর্যন্ত নিখোঁজ থাকার ৯ দিন বাদে রাস্তার পাশের জঞ্জাল থেকে মিলল দেহ। কিন্তু শরীর থেকে উধাও হাত-পা। আঘাতের চিহ্ন বলছে, ঘাতক হাত-পা কেটে খুন করেছে। ভয়ঙ্কর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হায়দরাবাদের নাগোলে। ওই ভয়ঙ্কর খুনের পিছনে কে বা কারা রয়েছেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

নাগোলের পুলিশ আধিকারিক মকবুল জানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নাগোলের মনিকেশ্বর নগরের আদত বাসিন্দা মাঙ্গম্মা ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থানা এলাকায় বর্তমানে থাকতেন। পরিবারকে সাহায্যের জন্য একটি কেটারিং সংস্থায় কাজ করতেন। গত ২৯ সেপ্টেম্বর ‘কাজে যাচ্ছি’ বলে ঘর থেকে বের হয়ে যান। তার পর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর কোনও হদিশ না পেয়ে পরিবারের তরফে পুলিশের কাছে মাঙ্গম্মার নিখোঁজের খবর ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থানায় জানানো হয়। শুরু হয় তল্লাশি। বুধবার (৭ অক্টোবর) অরুণ নামে স্থানীয এক ব্যক্তি রাস্তার পাশের জঙ্গলে শৌচকার্য করতে গিয়ে মাঙ্গাম্মার মৃতদেহ দেখতে পান। তিনিই পুলিশকে খবর দেন।’

মকবুল জানির কথায়, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাশে পড়ে থাকা আধার কার্ড দেখে দেহটি মাঙ্গাম্মার বলে শনাক্ত করে। পরিবারের সদস্যদেরও খবর পাঠানো হয়। তাঁরাও এসে শনাক্ত করেন। এর পরেই হাত-পা হীন মাঙ্গাম্মার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়।’ মাঙ্গাম্মার দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!