মিজোরামে ভোট গণনা পিছিয়ে দিল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ৩ ডিসেম্বর বাকি চার রাজ্যের সঙ্গে মিজোরামের ভোট গণনা হচ্ছে না। উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে ভোট গণনা একদিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘৩ ডিসেম্বরের পরিবর্তে পরের দিন ৪ ডিসেম্বর মিজোরামে ভোট গণনা হবে।’

কেন আচমকাই উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে ভোট গণনা পিছিয়ে দিল নির্বাচন কমিশন? মিজোরামের জন্য নির্বাচন কমিশন ভোটের নির্ঘন্ট ঘোষণা করার পরেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলির পক্ষ থেকে ভোট গণনার দিন নিয়ে আপত্তি জানানো হয়েছিল। উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যটি মূলত খ্রিস্টান অধ্যুষিত। আর প্রতি রবিবার খ্রিস্টানরা বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা জানাতে হাজির হন। ওই দিন ভোট গণনা থাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অসুবিধা হবে বলে জানানো হয়। ফলে ভোট গণনা একদিন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। যদিও প্রথমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই আপত্তিকে তেমন পাত্তা দেওয়া হয়নি।

কিন্তু রাজস্থানে বিয়ের কারণে ভোটের দিন বদল করার পরেই মিজোরামের বাসিন্দারা কমিশনের উপরে চটে যান। তাঁরা প্রশ্ন তোলেন, হিন্দু ধর্মাবলম্বী না হওয়ার কারণেই তাঁদের প্রতি কী এমন বৈষম্যমূলক আচরণ করছে কমিশন? শেষ পর্যন্ত ওই বিতর্কে ইতি টানতে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে ভোট গণনা ২৪ ঘন্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কমিশনের শীর্ষ আধিকারিকরা।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের