শিবসেনা ভবনের বাইরে লাউডস্পিকারে হনুমান চাল্লিশা, আটক নেতা

রমজান মাসের শুরু থেকেই দেশজুড়ে মসজিদে নামাজের সময়ে লাউডস্পিকার  ব্যবহারকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মসজিদে আজানের সময়ে লাউডস্পিকার ব্যবহারের বিরোধিতা করতে রবিবার মুম্বইয়ে শিবসেনার প্রধান কার্যালয়ের বাইরে লাউডস্পিকারে হনুমান চাল্লিশাসহ আরও নানা ধর্মীয় জ্ঞান বাজাল রাজ ঠাকরের MNS তথা মহারাষ্ট্র নননির্মাণ সেনার কর্মী, সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে MNS দলের কয়েকজন নেতা, সমর্থকদের আটক করে মুম্বই পুলিশ। জানা যাচ্ছে এই ঘটনায় মহারাষ্ট্র নননির্মাণ সেনার নেতা যশবন্ত কিলেকারকে আটক করেছে পুলিশ। তাঁর নেতৃত্বেই এদিন সকালে এই কর্মসূচী পালন করেছে MNS দলের কর্মী সমর্থকরা। আপাতত তাঁকে মুম্বইয়ের শিবাজী পার্ক পুলিশ ষ্টেশনে রাখা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, রমজান মাসের শুরু থেকেই দেশজুড়ে মসজিদে নামাজের সময়ে লাউডস্পিকার  ব্যবহারকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। মহারাষ্ট্রের পাশাপাশি কর্ণাটক, বিহার, দিল্লির মতো একাধিক রাজ্যে মসজিদে লাউডস্পিকার ব্যবহারের বিরোধিতা করে ইতিমধ্যেই অনেকে নানান মন্তব্য করে করেছেন। তাঁর মধ্যে অন্যতম হলেন MNS প্রধান রাজ ঠাকরে। দিনকয়েক আগেই তিনি এই প্রসঙ্গে মহারাষ্ট্র সরকারকে মসজিদ থেকে লাউডস্পিকার খুলে নেওয়ার নির্দেশ জারি করার অনুরোধ করেন। সেই সঙ্গে তিনি আরও বলেন যে, যদি লাউডস্পিকার না সরানো হয়, তাহলে আজানের চেয়ে বেশি জোরে মসজিদের বাইরে হনুমান চাল্লিশা বাজানো হবে। তাঁর কথায়, ‘আমি প্রার্থনা বা কোনো বিশেষ ধর্মের বিরুদ্ধে নই। আমি শুধু আমার নিজের ধর্ম নিয়ে গর্ব করি।’

যদিও রাজ ঠাকরের এই অনুরোধ তথা হুমকিতে মোটেও কর্ণপাত করেনি শিবসেনা সরকার। এরপরেই বিভিন জায়গায় লাউডস্পিকারে হনুমান চাল্লিশা বাজাতে শুরু করেন MNS-এর কর্মীরা। দিন কয়েক আগে ঠিক একইরকমভাবে মুম্বইয়ের ঘাটকোপর পার্টি অফিসের সামনে হনুমান চাল্লিশা বাজানো হয়েছিল। যার জন্য জরিমানা করেছিল পুলিশ এবং সেই সঙ্গে জানানো হয়েছিল যে, এই কাজের সঙ্গে যুক্ত নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।  

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর