কৃষকদের ‘দিল্লি চলো’ ডাকের আগেই বন্ধ ইন্টারনেট পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিশ্রুতি পূরণ করেনি মোদি সরকার। সেইজন্য ফের ‘দিল্লি চলো’ ডাক দিয়েছেন কৃষকরা। শুক্রবার এই কর্মসূচী শুরুর আগেই হরিয়ানার বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল  স্বরাষ্ট্র দফতর । অতিরিক্ত মুখ্যসচিবের সই করা নির্দেশিকায় বলা হয়েছে,’ আন্দোলনের জেরে ছড়িয়ে পড়তে পারে  উত্তেজনা। সেইজন্য সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইন্টারবন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘

এদিন থেকে ইন্টারনেট বন্ধ হয়েছে   ডাংদেহরি, লোহগড়, মানকপুর, দাদিয়ানা, বারি ঘেল, লাহারসা, কালু মাজরা, দেবী নগর, সাদ্দোপুর, সুলতানপুর এবং কাকরু গ্রামে । সেইসঙ্গে জেলা কর্মকর্তারা এইসকল  জায়গায়  পাঁচ বা তার বেশি লোকের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয় কৃষকদের বিক্ষোভের জন্য হরিয়ানায় বেশকিছু জায়গায় বন্ধ করা হয়েছে স্কুল এবং কলেজ । অন্যদিকে পুলিশ  আম্বালা-দিল্লি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে । ৪৪ নম্বর জাতীয় সড়কে মোতায়েন করা হয়েছে জলকামান। আম্বালার পুলিশ সুপার সুরিন্দর সিং ভোরিয়া বলেন, ‘ দিল্লি পুলিশের কাছ থেকে অনুমতি মিললেই তবে ছাড়া হবে কৃষকদের এই পদযাত্রা।‘

কৃষকদের তরফে তোলা হয়েছে বেশ কিছু দাবি। সেইগুলির মধ্যে রয়েছে, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ছাড়াও ঋণ মকুব, পেনশনের বন্দোবস্ত, বিদ্যুতের বিল বৃদ্ধি না-করার দাবি । তা ছাড়াও ২০২১ সালে লখিমপুর খেরির ঘটনায় বিচারের দাবিও তোলা হয়েছে। আর এই দাবি পুরণের উদ্দেস্যেই এদিন ‘দিল্লি চলো ‘ ডাক দিয়েছে  পঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের একাংশ।   

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…