হরিয়ানার নুহতে সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কায় বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় শোভাযাত্রা ঘিরে সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কায় রবিবার সন্ধে ছয়টা থেকে নুহতে মোবাইল ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শাসিত হরিয়ানা সরকার। ২৪ ঘন্টার জন্য পরিষেবা বন্ধ থাকবে বলে জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা জারি হয়েছে। শুধু তাই নয় নুহ-সহ মুসলিম অধ্যুষিত এলাকায় বাড়তি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

গত বছর জুলাইতে হিন্দু ধর্মাবলম্বীদের ‘ব্রজ মণ্ডল জলাভিষেক যাত্রা’ ঘিরে সাম্প্রদায়িক হিংসার আগুনে দাউ-দাউ করে জ্বলেছিল নুহ-সহ সংলগ্ন এলাকা। শোভাযাত্রা চলাকালীন খেডলা মোড এলাকায় হিন্দু পুণ্যার্থীদের মিছিলে ইট-পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা রুখে দাঁড়ান হিন্দু পুণ্যার্থীরা। দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। অবাধে চলে লুটপাট, অগ্নিসংযোগ। প্রাণ বাঁচাতে কয়েক হাজার মানুষ অদূরের গুরুগ্রামের কয়েকটি ধর্মস্থানে আশ্রয় নেন। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয় পুলিশ।নুহর বদলা নিতে হিন্দু মৌলবাদীরা গুরুগ্রামের মসজিদের মধ্যে ঢুকে এক কম বয়সি ইমামকে নৃ্শংসভাবে খুন করে বলেও অভিযোগ ওঠে। টানা কয়েকদিন ধরে চলা সাম্প্রদায়িক হিংসায় দুই পুলিশ কর্মী-সহ ছয়জন প্রাণ হারান।

গত বছর ‘ব্রজ মণ্ডল জলাভিষেক যাত্রা’ ঘিরে যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল তা মাথায় রেখে এবার আগেভাগেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। গুজব রুখতে মোবা্ইল ইন্টারনেট এবং বহু সংখ্যক (বাল্ক) এসএমএস পাঠানোর ক্ষেত্রে রাশ টেনেছে। নুহ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার ৯২১ জুলাই সন্ধে ছয়টা থেকে সোমবার (২২ জুলাই) সন্ধে ছয়টা পর্যন্ত এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে