পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের রেশ পড়েছিল গোটা দেশে। সেই প্রতিবাদে সামিল হয়ে পুলিশের গাড়ি আটকে ভাইরাল হয়েছিলেন মুম্বইয়ের তরুণী রিয়া আহির। তাঁর পদক্ষেপ নিয়ে চর্চা হয়েছে বহু, সমাজ মাধ্যমে অনেকেই তাঁর সাহসের প্রশংসা করেছেন। সেই তিনি এবার পুলিশের দারস্থ হলেন। তাঁর ও পরিবারের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।

মডেল রিয়া (২৭) অভিযোগ করেছেন, বিক্ষোভে সামিল হওয়ার পর থেকে তিনি হয়রানির শিকার হচ্ছেন এবং তাঁর সুনাম নষ্ট করার জন্য জোর কদমে প্রয়াস চালানো হচ্ছে। রিয়ার দাবি তাঁর চরিত্রহনন করতে এবং তার পরিবারের সদস্যদের নিশানা করতে মডেলিং জীবনের পুরোনো ছবি ও সোশ্যাল মিডিয়া পোস্ট বিকৃত করে অনলাইনে ছড়ানো হয়েছে। অভিযোগ নথিভুক্ত করার পর তরুণী জানান, পুলিশ কর্মকর্তারা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিষয়টি নিয়ে তিনি মহারাষ্ট্র সাইবার সেলের কর্তাদের সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুন: প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

গত সপ্তাহে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে  রিয়া বলেন, তিনি নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস বিতর্ক নিয়ে হওয়া বিক্ষোভে যোগ দিয়েছিলেন , কিন্তু পুলিশের গাড়ির ভেতরে থাকা কাউকেই চিনতেন না। রিয়া জানান, পুলিশের ভ্যানের ভেতরে মহিলাসহ বিক্ষোভকারীদের গাদাগাদি করে থাকতে দেখে তিনি হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন।  তিনি বলেছিলেন, ‘আমি দেখলাম ভ্যানটির ভেতরে লোকজনকে গাদাগাদি করে রাখা হয়েছে। আমি একজন মহিলাকে বের করে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশ আমাকে থামিয়ে দেয়। তাই আমি গাড়িটির সামনে দাঁড়িয়ে তাদের ছেড়ে দেওয়ার দাবি জানাই।’ 

সিকিমের দুর্ঘটনায় মৃত ১১ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর, দিলেন সরকারি চাকরি

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

রাতের খাবার খেয়েই শরীরে অস্বস্তি,মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ছাত্রের

সলমানের ‘কৃষ্ণসার হত্যা’ মামলা নিয়ে ছবি, ‘কালা হিরণ’ নির্মাতাদের চরম ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক