বর্তমানে মহিলারা সিঙ্গেল থাকতে চায়, সন্তান প্রসবেও অনীহা রয়েছে, দাবি স্বাস্থ্যমন্ত্রীর

বর্তমান প্রজন্মের মহিলারা সিঙ্গেল থাকতে চায়, বিয়ে করলেও সংসারে মন থাকে না আর সন্তান প্রসবে অনীহা রয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান প্রজন্মের মহিলারা সিঙ্গেল থাকতে চায়, বিয়ে করলেও সংসারে মন থাকে না আর সন্তান প্রসবে অনীহা রয়েছে। সবাই সারোগেসি নির্ভর রয়েছে, রবিবার এমনই বিতর্কিত ও হাস্যকর মন্তব্য করে বসলেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ কে সুধাকর। আর তাঁর এই মন্তব্য ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। যার ফলে তীব্র বিতর্ক দানা বেঁধেছে।

এদিন এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, বর্তমান ভারতে বেশিরভাগ মেয়েরা সিঙ্গেল থাকতে চায়। কেউ আবার বিয়ে করলেও সন্তানের জন্ম দিতে চান না, সবাই সারোগেসেরি আশ্রয় নেয়। এই চিন্তাভাবনা এসে যাওয়ায় সমাজের ক্ষতি হচ্ছে।’ তিনি এও জানিয়েছেন, ভারতে অদ্ভূত ভাবে পাশ্চ্যত্যের প্রভাব পড়েছে যা ক্ষতির দিকে সমাজকে ঠেলে দিচ্ছে বলেও দাবি করেছেন চিকিৎসক মন্ত্রী। তিনি এও জানিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত আজ আমরা পশ্চিমের দেশগুলিকে অনুসরণ করছি। কেউ নিজেদের বাবা-মাকে নিজের কাছে রাখতেই চাইছে না। আর দাদু-দিদার স্পর্শ তো ভুলেই গিয়েছে সকলে।’

আজ বিশ্ব মেন্টাল স্বাস্থ্য দিবস। সেই অনুষ্ঠানে এই বিষয়ে বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘মানসিক চাপ কমানো একটা শিল্প। একজন ভারতীয় হিসেবে এই কাজটা আমরা ভালোই জানি। বিশ্বকে আমরা শেখাব কীভাবে মানসিক চাপ কমানো যায়। যোগা, প্রাণায়ম ও ধ্যানের মাধ্যমে সম্ভব সব। এই অস্ত্রগুলি আমাদের দেশে বহু বছর আগেই শেখানো হয়েছে। কর্ণাটকে করোনায় আক্রান্ত বা এইসময় মানসিক সমস্যায় ভোগা ব্যক্তিদের কাউন্সেলিং শুরু করেছে এই সরকার। আজ পর্যন্ত মোট ২৪ লক্ষ মানুষকে কাউন্সেলিং করা হয়েছে।’

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাল না সাদা, কোন পেঁয়াজে লুকিয়ে আছে বেশি পুষ্টিগুণ জানেন?

বুধে গুরু পূর্ণিমা, সুস্বাস্থ্য ও পারিবারিক শান্তির স্বার্থে ভুলেও খাবেন না ৫ খাবার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব