মোদি ম্যাজিকে মধ্য ভারত থেকে নিশ্চিহ্ন কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি ভাষীদের কাছে তাঁর বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। তাঁর ম্যাজিকে ভর করে মধ্য ভারত থেকে কংগ্রেসকে নিশ্চিহ্ন করে দিল বিজেপি। রাজস্থান, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ে ক্ষমতা দখল করে তথাকথিত ইন্ডিয়া জোটের কেন্দ্রের ক্ষমতা দখলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল পদ্ম শিবির। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে রাজস্থানের বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ভোটের প্রাথমিক ফলের পরেই মোদি জপনাম শুরু করেছেন।

রাজস্থানে কংগ্রেস সরকারে ফিরতে পারবে না, তার আভাস পাওয়া গিয়েছিল আগেই। কিন্তু মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে শতাব্দী প্রাচীন দল এমন গোহারা হারবে তা অতি বড় রাজনৈতিক পণ্ডিতরাও ভাবতে পারেননি। বুথফেরত সমীক্ষাতে ছত্তিশগড়ে কংগ্রেসের ক্ষমতা দখলের এবং মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু কোথায় কী! রবিবার সকালে বৈদ্যুতিন ভোট যন্ত্রের সিল খোলার পরেই ইঙ্গিত মিলতে শুরু করেছিল, বিজেপির পক্ষে দুর্দান্ত কাজ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ম্যাজিক।

তিন রাজ্যেই ধর্মের আবেগে সুড়সুড়ি দেওয়ার পাশাপাশি দুর্নিতি নিয়ে সুর চড়িয়েছিলেন বিজেপির ম্যাজিক ম্যান। কংগ্রেস নেতারা দুর্নীতিগ্রস্ত তা প্রমাণে লেলিয়ে দিয়েছেন দুই ‘পোষ্য ভৃত্য’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইকে। লাগাতার তল্লাশি চালিয়ে কংগ্রেস নেতা আর কর্মীদের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছিল বিজেপির শাখা সংগঠন হিসেবে অভিযুক্ত দুই কেন্দ্রীয় সংস্থাই। পাশাপাশি গদি মিডিয়াকে ব্যবহার করে রাম নামেরও প্রচার চালিয়েছিল বিজেপি। গোবলয়ের ধর্মভীরু ভোটারদের মতামতকে যথেষ্টই প্রভাবিত করেছে ধর্মান্তকরণ বিরোধী প্রচার।

সেই সঙ্গে দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্ধকে দুর্দান্তভাবে সামাল দিয়েছিলেন বিজেপির চাণক্য হিসেবে পরিচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বচ্ছ ভাবমূর্তির সাংসদদের ভোটের ময়দানে প্রার্থী হিসাবে নামানোর রাজনৈতিক ডিভিডেন্ডও তুলেছে পদ্ম শিবির। তাছাড়া ভোট ঘোষণার আগে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়ে নেওয়াটাও মাস্টারস্ট্রোক ছিল মোদি-শাহের। পাশাপাশি লাডলি বহেন যোজনা-সহ ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার মতো খয়রাতি রাজনীতিরও ফায়দা তুলেছে বিজেপি শিবির। সব মিলিয়ে লোকসভা ভোটের সেমিফাইনালে মধ্য ভারতে প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের মেরুদণ্ড গুঁড়িয়ে দিয়ে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিজেপি নেতৃত্ব। মোদির মতো ম্যাজিশিয়ান থাকায় তাঁদের কাছে কোনও প্রতিপক্ষই তেমন আর শক্ত নয়।

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী