আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন মোদি, কমিশনের দ্বারস্থ তৃণমূল

তৃণমূলের অভিযোগের ভিত্তিতে ‘প্রভু’ মোদির বিরুদ্ধে যে কমিশন কোনও ব্যবস্থা নেবে না সেটাও সবারই জানা ও বোধগম্য বিষয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি দুপুরে ঘোষিত হয়ে গিয়েছে ২৪’র লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ। সেই সঙ্গে সঙ্গে দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধিও(Code of Conduct)। সেই বিধির আওতায় পড়েন খোদ প্রধানমন্ত্রীও। অথচ তিনি সেই নিয়মকানুনের তোয়াক্কা না করেই ভোটপ্রচার করে চলেছেন। এমনই অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদির(Narendra Modi) বিরুদ্ধে। কেননা নিয়ম অনুযায়ী, ভোটের প্রচারের জন্য সরকারি পরিবহণ, যন্ত্র বা নিরাপত্তারক্ষী ব্যবহার করা যায় না। অথচ মোদির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন(Violates) করেছেন। এবার সেই অভিযোগ তুলে মোদির বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের(ECI) দ্বারস্থ হল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। এই মর্মে দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল একটি ট্যুইট করেছেন এদিন। সেখানে জুড়ে দিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করার ছবিও। যদিও তৃণমূলের অভিযোগের ভিত্তিতে ‘প্রভু’ মোদির বিরুদ্ধে যে কমিশন কোনও ব্যবস্থা নেবে না সেটাও সবারই জানা ও বোধগম্য বিষয়।

গতকাল অর্থাৎ রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটে একটি নির্বাচনী সমাবেশে যান মোদি। তৃণমূলের অভিযোগ, মোদি ওই সমাবেশে গিয়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে। আর তা নিয়েই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূল। এই অভিযোগ জানিয়েছেন দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। তৃণমূলের দাবি, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন মোদি। তিনি যে আচরণবিধি লঙ্ঘন করেছেন, সেই একই বিধি লঙ্ঘনের জন্য ১৯৭৫ সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকেও শাস্তির মুখে পড়তে হয়েছিল। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সময় নির্বাচন কমিশন জানিয়েছিল, আসন্ন লোকসভা ভোটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী প্রচারের জন্য বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করার জন্য নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেবে, এখন সেই প্রশ্ন তুলেছে তৃণমূল।

বাংলার শাসক দলের আরও দাবি, যদি বিজেপি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ভাড়াও নিয়ে থাকে, তা হলে তা কেন নেওয়া হয়েছে তার উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। কেন নির্বাচনী প্রচারের জন্য একই রকম নিরাপত্তাব্যবস্থা থাকা অন্য হেলিকপ্টার ব্যবহার করা হল না, সেই প্রশ্নও তুলেছে জোড়াফুল শিবির। তৃণমূল যে মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, সেই বিষয়টি সাকেত নিজেই এদিন ট্যুইট করে জানিয়েছেন। সাকেত লিখেছেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটে একটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার জন্য ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেন মোদি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রচারের জন্য সরকারি পরিবহণ ব্যবহার করা যায় না। দেখা যাক নির্বাচনী প্রচারে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করার জন্য নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে তদন্ত শুরু করে কিনা বা কোনও ব্যবস্থা গ্রহণ করে কিনা।’

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড