দেশে বাড়ছে বেকার, পাল্লা দিয়ে বেড়েছে মোদির সম্পত্তি

সম্পত্তির পরিমাণ বেড়েছে ২২ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে একদিকে বেড়েছে বেকারের সংস্থা। পাল্লা দিয়ে বেড়েছে মোদির সম্পত্তি। তথ্য সে কথা বলছে। গত বছরের তুলনায় এ বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ২২ লক্ষ টাকা। গত বছর তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ৮৫ লাখ টাকা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩১ মার্চ পর্যন্ত হিসেবে দেখা যাচ্ছে- মোদির ব্যাংক হিসাবে সঞ্চিত অর্থের পরিমাণ ১ লক্ষ, ৫২ হাজার ৪৮০ টাকা। নগদ রয়েছে ৩৬ হাজার ৯০০ টাকা। ভারতীয় স্টেট ব্যাংকের গান্ধিনগর শাখায় ফিক্সড ডিপোজিটের সুদের হারের ফলে অনেকটা সম্পত্তির পরিমাণ বেড়েছে মোদির। সেই ফিক্সড ডিপোজিটেরই পরিমাণ ১ কোটি ৮৩ লাখ টাকা। গত বছর যা ছিল ১ কোটি ৬ লাখ টাকা।

ওই সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুসারে, শেয়ার বাজার বা মিউচাল ফান্ডে কোনো বিনিয়োগ করেন না মোদি। তবে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে তার সঞ্চিত অর্থের পরিমাণ ৮ লক্ষ ৯৩ হাজার ২৫১ টাকা। লাইফ ইন্স্যুরেন্সে সঞ্চিত রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৯৫৭ টাকা। এছাড়া ২০১২ সালে লার্সেন অ্যান্ড টুবরো ইনফ্রা বন্ডে বিনিয়োগ করেছিলেন মোদি।

ওই দৈনিকের প্রতিবেদন অনুসারে, প্রধানমন্ত্রীর নিজস্ব গাড়ি নেই। চারটে সোনার আঙটি রয়েছে। যার দাম ১.৪৮ লক্ষ টাকা। । এছাড়া ১ কোটি ১ লাখ টাকা পরিমাণের একটি বসত সম্পত্তি রয়েছে তার। তবে এই সম্পত্তির মাত্র ২৫ শতাংশ মালিকানা তার। ২০০২ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার দুই মাস আগে এটি তিনি  মাত্র ১ লক্ষ ৩০ হাজার টাকার  বিনিময়ে কিনেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর কোনো সম্পত্তিতে আর বিনিয়োগ করেননি তিনি।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য