‘বর্তমানেই কাশ্মীরে উন্নয়ন হচ্ছে’, কেন্দ্রের হয়ে ঢাক পেটালেন ভাগবত

২০১৯ সালের অগস্ট মাসেই জম্মু-কাশ্মীরের উপর থেকে বিশেষ তকমার ধারা তুলে নেওয়া হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার নাগপুরে ফের একবার কেন্দ্রীয় সরকারের ঢাক পেটালেন মোহন ভাগবত। তিনি শনিবার বোঝাতে চেয়েছেন বর্তমান সরকারের নেতৃত্বেই জম্মু-কাশ্মীরে উন্নয়ন হয়েছে। এর আগে কোনওদিন কিছুই হয়নি সেখানে। সংঘ প্রধান জানিয়েছেন, ‘৩৭০ ধারা জম্মু-কাশ্মীর থেকে সরানোর আগে কোনও উন্নয়ন হয়নি উপত্যকায়। ৮০ শতাংশ কাজ যা কাশ্মীরের মানুষদের জন্য করার কথা ছিল, সেই টাকা সেখানকারা নেতারা খেয়ে নিয়েছেন কিংবা নিজেদের পকেটে মজুত করে রেখেছেন। কিন্তু এখন ৩৭০ ধারা বিলোপের পর কেন্দ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে কাশ্মীরের। যা সেখানকার মানুষের পক্ষে সুবিধাজনক।’

তিনি এও জানিয়েছেন, ‘আমি জম্মু-কাশ্মীরে গিয়েছে। সেখানকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেছি। ৩৭০ ধারা বিলোপের পর সকলের জন্য রাস্তা খুলে গিয়েছে। সবাই চাইলেই উন্নয়ন করতে পারে সেখানে। যে কেউ গিয়ে উন্নয়ন করতে পারে কিংবা ব্যবসা করতে পারে এখন উপত্যকায়। আগে জম্মু ও লাদাখকে অবহেলা করা হত, অপমান করা হত। এখন সেই কাজ আর করা হয় না।’ আগেই জানা গিয়েছিল জম্মু-কাশ্মীরের বিশেষ তকমা তোলার সিদ্ধান্ত আগাগোড়াই আরএসএস-এর মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনা ছিল। যার বাস্তব প্রয়োগ করেছেন মোদি-শাহ। শনিবার আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যতে একেবারেই সেটা পরিষ্কার হয়ে গিয়েছে বলাই যায়।

২০১৯ সালের অগস্ট মাসেই জম্মু-কাশ্মীরের উপর থেকে বিশেষ তকমার ধারা তুলে নেওয়া হয়। এখন জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের