চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব

নিজস্ব প্রতিনিধিঃমধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব। তিনি উজ্জয়িন দক্ষিণ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।সোমবার বিজেপি বিধায়ক দলের বৈঠকে মোহন যাদবকে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে চূড়ান্ত করা হয়েছে। মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে ২৩০টি আসনের মধ্যে ১৬৬টিতেই জিতেছে বিজেপি। তারপর থেকেই কে হবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তা নিয়ে শুরু হয় জল্পনা। মুখ্যমন্ত্রীর হওয়ার তালিকায় ছিলেন শিবরাজ সিং চৌহান, প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভিডি শর্মা এবং কৈলাশ বিজয়বর্গীয়সহ বেশ কয়েকজন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে বিষ্ণু দেও সাইকে মনোনীত করার একদিন পর মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হল।

প্রসঙ্গত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর-সহ ভারতীয় জনতা পার্টির পর্যবেক্ষকরা সোমবার সকালেই ভোপালে পৌঁছেছিলেন। দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে তাঁরা এক বৈঠক করেন।এই বৈঠকের পরেই মোহন যাদবকে মুখ্যমন্ত্রীর পদে মনোনীত করেন। টানা ১৭ বছর ধরেই শিবরাজ সিং চৌহানই ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। এবার শিবরাজকে সরিয়ে মুখ্যমন্ত্রীর পদে বসলেন মোহন যাদব।

ছত্তীসগড়ে মুখ্যমন্ত্রী মুখ বদলের পর থেকেই জল্পনা ছিল শিবরাজ বিদায় আসন্ন।   এদিন অবসান হল সেই জল্পনার। উল্লেখ্য, ৫ রাজ্যে লোকসভা ভোটে মধ্যপ্রদেশে বিজেপির কুর্সি ধরে রাখার ঘটনা জাতীয় রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা। সেখানে নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘিরেও জল্পনা থাকাই স্বাভাবিক । মধ্যপ্রদেশের মত  একইভাবে ১২ ডিসেম্বর মঙ্গলবার রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম জানা যাবে। রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হয় সেই দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

Published by:

Share Link:

More Releted News:

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ