ইডি’র ক্ষমতা নিয়ে দেওয়া রায় বৃহস্পতিবার পুনর্বিবেচনা করবে শীর্ষ আদালত

গত ২২ অগস্ট প্রধান বিচারপতি এন ভি রমানার এজলাসে ইডিকে স্বেচ্ছাচারিতা চালানোর ছাড়পত্র দেওয়ার রায় পুনর্বিবেচনার জন্য মৌখিক আর্জি জানানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইডির (Enforcement Directorate) ক্ষমতা নিয়ে দেওয়া রায় পুনর্বিবেচনায় আগেই রাজি হয়েছিল শীর্ষ আদালত। আগামিকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি এনভি রমানার (Chief Justice N V Ramana) নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ ওই রায় পুনর্বিবেচনা করবে। প্রাক্তন বিচারপতি এ এম খানউইলকরের (Retired Judge A M Khanwilkar) দেওয়া রায় শীর্ষ আদালত বহাল রাখে নাকি খারিজ করে, আপাতত সে দিকেই নজর রাজনৈতিক ও আইনজীবী মহলের।

গত ২৬ জুলাই অর্থপাচার মামলায় ইডির ক্ষমতা বহাল রাখার পক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম খানউইলকরের (Retired Judge A M Khanwilkar) নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছিল, অর্থপাচারের মামলায় গ্রেফতার, তল্লাশি এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। এমনকী ইডির (Enforcement Directorate) দায়ের করা অভিযোগের কপি অভিযুক্তের হাতে দিতে বাধ্য নয় তদন্তকারী সংস্থা। শীর্ষ আদালতের ওই রায়কে হাতিয়ার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্বেচ্ছাচারিতা চালানোর পথে হাঁটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আইনজীবীদের একাংশ। বিচারপতি এ এম খানউইলকরের ওই রায়কে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে সরব হয়েছিল দেশের বিরোধী দলগুলি। সাংবিধানিক অধিকার রক্ষায় ওই বিপজ্জনক রায় পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানানো হয়েছিল।

গত ২২ অগস্ট প্রধান বিচারপতি এন ভি রমানার (Chief Justice N V Ramana) এজলাসে ইডিকে স্বেচ্ছাচারিতা চালানোর ছাড়পত্র দেওয়ার রায় পুনর্বিবেচনার জন্য মৌখিক আর্জি জানানো হয়। সেই আর্জিতে সাড়া দেন প্রধান বিচারপতি (Chief Justice N V Ramana)। বুধবার শীর্ষ আদালত সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই ওই রায় পুনর্বিবেচনার আর্জি শুনবে প্রধান বিচারপতির (Chief Justice N V Ramana) নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।     

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?